ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 133

ছবি সংগৃহীত

বরিশাল নগরীর দরগাবাড়ী এলাকায় একটি ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে ঘটা এই দুর্ঘটনায় মানিক ও তার ছেলে মৃদুল গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও মানিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি দরগাবাড়ী ব্রিজ সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে রান্নার পর পরিবারের কোনো সদস্য অসাবধানতাবশত চুলার চাবি বন্ধ করতে ভুলে যান। বুধবার সকালে গৃহকর্তা মানিক রান্নাঘরে গিয়ে চুলা বন্ধ করতে গেলে ঘরে জমে থাকা গ্যাসে অগ্নিস্পর্শ হয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন  গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই কক্ষের আসবাবপত্র ছিন্নভিন্ন হয়ে যায় এবং দরজা-জানালা ভেঙে পাশের ফ্ল্যাটেও ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে সিলিন্ডার থেকে নিগত গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে মানিকের হাত ও পা মারাত্মকভাবে পুড়ে গেছে এবং তার ছেলে মৃদুল মাথায় আঘাত পেয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। গ্যাসের চুলা বা সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে নাগরিকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ

আপডেট সময় ০৩:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বরিশাল নগরীর দরগাবাড়ী এলাকায় একটি ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে ঘটা এই দুর্ঘটনায় মানিক ও তার ছেলে মৃদুল গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও মানিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি দরগাবাড়ী ব্রিজ সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে রান্নার পর পরিবারের কোনো সদস্য অসাবধানতাবশত চুলার চাবি বন্ধ করতে ভুলে যান। বুধবার সকালে গৃহকর্তা মানিক রান্নাঘরে গিয়ে চুলা বন্ধ করতে গেলে ঘরে জমে থাকা গ্যাসে অগ্নিস্পর্শ হয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন  পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ১৩ জনের কেউই শঙ্কামুক্ত নয়, প্রাণ হারিয়েছেন একজন