ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে মাত্র ১০ টাকার বিরোধে চাচিকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক ভাতিজা গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 159

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাত্র ১০ টাকা লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদকে গ্রেপ্তার করেছে।

নিহত আয়েশা খাতুন কৈয়ারচালা গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। গ্রেপ্তারকৃত তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে এবং সম্পর্কে নিহতের আপন ভাতিজা।

আরও পড়ুন  ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তৌহিদ নিহতের ছেলে আশিকের কাছে ১০ টাকা পাওনা ছিল। মঙ্গলবার বিকেলে তৌহিদ ওই টাকা ফেরত চাইলে আশিক তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। মারামারি থামাতে আশিকের মা আয়েশা খাতুন এগিয়ে এলে ক্ষুব্ধ তৌহিদ তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নারী।

ঘটনার খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করে। এলাকায় এই তুচ্ছ ঘটনায় হত্যাকাণ্ডের খবরে শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সায়েফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাত্র ১০ টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা মূল অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে মাত্র ১০ টাকার বিরোধে চাচিকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক ভাতিজা গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাত্র ১০ টাকা লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদকে গ্রেপ্তার করেছে।

নিহত আয়েশা খাতুন কৈয়ারচালা গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। গ্রেপ্তারকৃত তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে এবং সম্পর্কে নিহতের আপন ভাতিজা।

আরও পড়ুন  লাইভে ভয়াবহ হত্যাকাণ্ড: জনপ্রিয় টিকটকার ভ্যালেরিয়া মার্কেজ গুলিবিদ্ধ হয়ে নিহত