ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 131

ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শক্তিশালী শ্রীলঙ্কাকে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ বালক দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং দেশের জন্য স্বর্ণপদক নিশ্চিত করেছে। এই জয়ের ফলে আগামী ২১-২৭ জুন ওমানের মাস্কাটে অনুষ্ঠিতব্য ‘আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ’-এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল লাল-সবুজের প্রতিনিধিরা।

গত ৮ এপ্রিল শুরু হওয়া এই আসরে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল—তিনটি দলই সমান ৫ পয়েন্ট অর্জন করে। তবে সেটের ব্যবধানে অন্য দুই দলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে উল্লাসে মাতে বিকেএসপির খেলোয়াড়রা।

আরও পড়ুন  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লিটন দাসের অনন্য মাইলফলক

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য সহজ ছিল না। প্রথম গেমে বিকেএসপির আবুল হাসেম হাসিব শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২-৩ ব্যবধানে হেরে গেলে দল কিছুটা চাপে পড়ে। তবে দ্বিতীয় গেমেই নাফিজ ইকবাল ঘুরে দাঁড়ান এবং দানুক লামাসুরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সমতা ফেরান। এরপর জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। সবশেষে অধিনায়ক নাফিজ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে পরাজিত করলে নিশ্চিত হয় বাংলাদেশের স্বর্ণজয়।

দক্ষিণ এশীয় পর্যায়ের এই আসরে অনূর্ধ্ব-১৯ বিভাগে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণজয়। এর আগে ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথমবার স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। ২০২৩ ও ২০২৪ সালে যথাক্রমে ভারতের অরুণাচল ও শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ রৌপ্য জিতেছিল এবং গত বছর নেপালে জিতেছিল ব্রোঞ্জ। ফলে এই স্বর্ণজয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করল নাফিজ-হাসিবরা।

অনূর্ধ্ব-১৯ দল সাফল্যের শিখরে পৌঁছালেও অন্যান্য বিভাগের লড়াই এখনও চলছে। অনূর্ধ্ব-১৫ বালক দল নেপাল ও মালদ্বীপকে হারিয়ে শুভসূচনা করলেও শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে। তাদের সামনে এখন শক্তিশালী ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা বাকি। অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বালিকা দল মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে। এছাড়া অনূর্ধ্ব-১৫ বালিকা দলও শ্রীলঙ্কা ও নেপালের কাছে পরাজিত হয়ে চাপে রয়েছে।
উল্লেখ্য, গত বছর এই চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশ মোট ৭টি ব্রোঞ্জ পদক সংগ্রহ করেছিল।

এবারের আসরে ইতিমধ্যেই একটি স্বর্ণ নিশ্চিত হওয়ায় পদক তালিকায় গত বছরের তুলনায় ভালো অবস্থানের আশা করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। আগামী শুক্রবার ও শনিবার প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে, যেখানে আরও কিছু পদক জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

নিউজটি শেয়ার করুন

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয়

আপডেট সময় ০৭:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শক্তিশালী শ্রীলঙ্কাকে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ বালক দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং দেশের জন্য স্বর্ণপদক নিশ্চিত করেছে। এই জয়ের ফলে আগামী ২১-২৭ জুন ওমানের মাস্কাটে অনুষ্ঠিতব্য ‘আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ’-এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল লাল-সবুজের প্রতিনিধিরা।

গত ৮ এপ্রিল শুরু হওয়া এই আসরে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল—তিনটি দলই সমান ৫ পয়েন্ট অর্জন করে। তবে সেটের ব্যবধানে অন্য দুই দলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে উল্লাসে মাতে বিকেএসপির খেলোয়াড়রা।

আরও পড়ুন  ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ