ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

মালয়েশিয়ায় দুই কারখানায় অভিযানে ৭৯ বাংলাদেশি গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 187

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেরাক রাজ্যে দুটি রাবার গ্লাভস কারখানায় অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজ্যের চেমোর নিকটবর্তী কান্থান ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে এই বিশেষ অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে অভিবাসন বিভাগের নেতৃত্বে এই যৌথ অভিযান শুরু হয়। এতে জনশক্তি বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জেনারেল অপারেশনস ফোর্স এবং ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন  ভারত-বাংলাদেশের স্বার্থে সম্পর্ক বাড়াতে চায়

পেরাক অভিবাসন বিভাগের পরিচালক জেমস লি এক সংবাদ সম্মেলনে জানান, প্রথম কারখানায় অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর দ্বিতীয় কারখানায় শিফট পরিবর্তনের সময় আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৭৯ জনের সবাই বাংলাদেশের নাগরিক।

অভিবাসন বিভাগ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে ভিজিট পাসের অপব্যবহার এবং নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় (ওভারস্টে) মালয়েশিয়ায় অবস্থান করার প্রাথমিক অভিযোগ রয়েছে। জেমস লি বলেন, “আমরা ধারণা করছি, একই মূল কোম্পানির অধীনে পরিচালিত এই দুটি কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অন্য কোম্পানি বা সেক্টরের নামে নিবন্ধিত বিদেশি কর্মীদের অবৈধভাবে কাজে লাগিয়েছে।”

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরও একই কোম্পানিতে এ ধরনের অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়েছিল। এটি ওই কোম্পানির ওপর প্রশাসনের দ্বিতীয় দফার বড় অভিযান। বর্তমানে আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য অভিবাসন কার্যালয়ে নেওয়া হয়েছে।

সূত্র : বারনামা

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় দুই কারখানায় অভিযানে ৭৯ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট সময় ১০:০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ার পেরাক রাজ্যে দুটি রাবার গ্লাভস কারখানায় অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজ্যের চেমোর নিকটবর্তী কান্থান ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে এই বিশেষ অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে অভিবাসন বিভাগের নেতৃত্বে এই যৌথ অভিযান শুরু হয়। এতে জনশক্তি বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জেনারেল অপারেশনস ফোর্স এবং ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন  বাংলাদেশ-হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি