ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

আগামীকাল থেকে ৪ দিন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা, রক্ষণাবেক্ষণ কাজের ঘোষণা বিএসসিপিএলসির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 187

ছবি: সংগৃহীত

সারাদেশের ইন্টারনেট গ্রাহকদের জন্য সাময়িক অসুবিধার খবর দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। সাবমেরিন ক্যাবল সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল ৯ এপ্রিল (বৃহস্পতিবার) রাত থেকে পরবর্তী চারদিন ইন্টারনেটে ধীরগতি বা সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে।

বিএসসিপিএলসি জানিয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-5)-এর কনসোর্টিয়াম কর্তৃক ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কাজের সময়সূচি নিম্নরূপ:
শুরু: ৯ এপ্রিল, রাত ১০টা।
শেষ: ১৩ এপ্রিল, ভোর ৬টা।
ব্যাপ্তি: প্রতিদিন টানা ৮ ঘণ্টা করে মোট চারদিন এই কার্যক্রম চলবে।

আরও পড়ুন  যুদ্ধবিরতির এক সপ্তাহ পরও গাজায় ত্রাণ সরবরাহে ধীরগতি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালীন সময়ে কার্যক্রমটি ‘ট্রাফিক ইফেক্টিং’ হওয়ায় এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটসমূহ সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেটের স্বাভাবিক গতির চেয়ে ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে গ্রাহকদের দুশ্চিন্তা লাঘবে বিএসসিপিএলসি জানিয়েছে যে, দ্বিতীয় ক্যাবলটি মেরামতের অধীনে থাকলেও কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-4)-এর মাধ্যমে সেবা প্রদান পূর্বের ন্যায় অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট গতি ফিরিয়ে আনা সম্ভব হয়।

সাময়িক এই অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

আগামীকাল থেকে ৪ দিন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা, রক্ষণাবেক্ষণ কাজের ঘোষণা বিএসসিপিএলসির

আপডেট সময় ০৬:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬