ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন পাইলট উদ্ধার অভিযানে পাঁচজন নিহত: আইআরজিসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 200

ছবি: সংগৃহীত

ইরানে মার্কিন পাইলট উদ্ধারের সময় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে এ তথ্য দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

সেখানে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম ইরানে ভূপাতিত একটি যুদ্ধবিমানের নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে উদ্ধারের সময় চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ তথ্য স্থানীয় এক গভর্নরের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে।

পার্বত্য প্রদেশ কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদের গভর্নর বলেন, কোহগিলুয়েহ অঞ্চলের ব্ল্যাক মাউন্টেন এলাকায় হামলার পর ওই পাঁচজন নিহত হন।

আরও পড়ুন  দুর্নীতি দমন কমিশনের অভিযান: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২৩ কোটি টাকার প্রকল্পে গায়েব নথি ও দুর্নীতির খোঁজ

ভূপাতিত যুদ্ধবিমানের উভয় ক্রু সদস্যকেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উদ্ধার অভিযানে কোনো মার্কিন নাগরিক নিহত বা আহত হননি। তবে এ অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

মার্কিন পাইলট উদ্ধার অভিযানে পাঁচজন নিহত: আইআরজিসি

আপডেট সময় ০৩:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬