ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না : জ্বালানিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 115

ছবি সংগৃহীত

সরকার আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া দুইটি জ্বালানি তেলবাহী জাহাজ নোঙরের ফলে দেশে মজুত বেড়েছে বলেও জানান মন্ত্রী। তবে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল কিনতে হবে বলে জানান তিনি।

রোববার (৮ মার্চ) দুপুর জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘অলরেডি আজকে সকাল ১১টায় একটা জাহাজ নোঙর নিয়েছে এবং আরেকটা নেওয়ার কথা। এই দুই জাহাজের তেল ডেলিভারি করার পর মজুত আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই নয়, আমরা যাচ্ছেতাই খরচ করব।’

আরও পড়ুন  জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রেশনিং পদ্ধতিতে চালিয়ে নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। আমরা মজুত সাশ্রয় করে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি এবং রেশনিং শুরু করেছি।’

তিনি বলেন, ‘একবারে খেয়ে শেষ করার চাইতে, চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি; তাহলে দীর্ঘদিন চলতে পারব। সেজন্য গতকালও বলেছি, তেল মজুদ আছে কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মাঝ সমুদ্রে আছে; সেগুলো আসতে আসতে যেন মজুতে যেন হাত না পড়ে।’

জনগণকে দাম বাড়ার ভয়ে তেল মজুদ না করার আহ্বান জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘এটা ঠিক হবে না। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কর্মীদের কাছে অনুরোধ থাকবে— তোমরা ভালোভাবে প্রচার করো তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না যুদ্ধ কবে বন্ধ হবে; এটা মানুষকে বলতে হবে।’

বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধীরা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি আশ্বস্ত করেছি, আপাতত আমরা (সরকার) বিদ্যুতের দাম বাড়াচ্ছি না।’

একইসঙ্গে জ্বালানি তেল যেন চোরচালান বা কালোবাজারে না যায় সেজন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিগত সরকারের আমলে দেশের অর্থনীতির দুরাবস্থা ও বিদ্যুৎখাতের ভঙ্গুর অবস্থা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘একটা ভঙ্গুর ও দেনাগ্রস্ত সিস্টেমকে আমরা পেয়েছি। ৭৬ হাজার কোটি টাকা বকেয়া। সেই সিস্টেমকে আমরা ইনশাআল্লাহ এখনো ভালো রেখেছি।’

ভবিষ্যতেও বিদ্যুৎখাত ভালো থাকবে জানিয়ে তিনি বলেন, ‘এসব করার জন্য আমাদের সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের যারা ভোট দিয়েছে, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, তাদের সহযোগিতা দরকার। জনগণের সহযোগিতা না থাকলে সরকার ভালোভাবে পরিচালনা করতে পারে না ‘

এছাড়া রমজানে ইফতার, তারাবিহ ও সেহেরির সময়ে যেন লোডশেডিং না হয় সেজন্য বিশেষ নির্দেশনায় সফলতার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমানসহ উত্তরাঞ্চলে ছাত্র ফোরামের নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না : জ্বালানিমন্ত্রী

আপডেট সময় ০৩:২০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

সরকার আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া দুইটি জ্বালানি তেলবাহী জাহাজ নোঙরের ফলে দেশে মজুত বেড়েছে বলেও জানান মন্ত্রী। তবে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল কিনতে হবে বলে জানান তিনি।

রোববার (৮ মার্চ) দুপুর জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘অলরেডি আজকে সকাল ১১টায় একটা জাহাজ নোঙর নিয়েছে এবং আরেকটা নেওয়ার কথা। এই দুই জাহাজের তেল ডেলিভারি করার পর মজুত আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই নয়, আমরা যাচ্ছেতাই খরচ করব।’

আরও পড়ুন  দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী