ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 207

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরাইলি বোমা হামলার প্রতিশোধ নিতে ষষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে ইসরাইল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে। তারা জানায়, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরাইলি তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ইরানি বাহিনী একের পর এক হামলা চালিয়ে কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে।

আরও পড়ুন  দশ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

কাতারের দোহায় কমপক্ষে ১১টি বিস্ফোরণ শোনা গেছে। কাতার জানিয়েছে, ইরানি হামলায় ১৬ জন আহত হয়েছেন।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানি হামলার পর আরও আটজন আহত হয়েছেন, যার ফলে হামলা শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আপডেট সময় ০১:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরাইলি বোমা হামলার প্রতিশোধ নিতে ষষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে ইসরাইল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে। তারা জানায়, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরাইলি তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ইরানি বাহিনী একের পর এক হামলা চালিয়ে কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে।

আরও পড়ুন  ইসরায়েলের দিকে হুতিদের ব্যালিস্টিক হামলা, লক্ষ্য বেন গুরিয়ন বিমানবন্দর