ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে ভালোবাসা আর স্বপ্নের বার্তা নিয়ে এলো কন্সট্যান্টের ‘ইচ্ছের আকাশ’ শেষ ১০ সেকেন্ডকে ইস্যু করে অপসাংবাদিকতা—রাকিবুল ইসলাম রাকিব জাতীয় নির্বাচনে আমাদের হক কেড়ে নেয়া হয়েছে: জামায়াত আমির চাঁদপুরে চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা, বরসহ আহত তিন জুমার নামাজে গিয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর ফিলিস্তিন: চলমান সংঘাত ও মানবিক বাস্তবতা কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি খাদে, আহত ৮ চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ কারবারি সোহেল আটক সপ্তাহজুড়ে মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের যে কাজগুলো প্রশংসিত-

ঈদে ভালোবাসা আর স্বপ্নের বার্তা নিয়ে এলো কন্সট্যান্টের ‘ইচ্ছের আকাশ’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 0

ঈদ উল ফিতর উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছে দেশের রক ঘরানার জনপ্রিয় ব্যান্ড কন্সট্যান্ট। “ইচ্ছের আকাশ” শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান G-Series-এর ব্যানারে।
ঈদের বিশেষ এই আয়োজন ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে সাড়া ফেলতে শুরু করেছে। গানটি মুক্তি পেয়েছে জি-সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। দেশ-বিদেশের শ্রোতারা গানটি শুনতে পাচ্ছেন স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ একাধিক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে।
ব্যান্ড সূত্রে জানা গেছে, “ইচ্ছের আকাশ” মূলত স্বপ্ন, ভালোবাসা ও না-পাওয়া অনুভূতির এক আবেগঘন প্রকাশ। গানের কথায় ফুটে উঠেছে এমন এক অনুভব, যেখানে মানুষ তার মনের গোপন ইচ্ছেগুলোকে ছুঁতে চায়—কখনো বাস্তবে, কখনো কল্পনার আকাশে। “ইচ্ছের আকাশ” শুধু একটি গান নয়, এটি যেন হৃদয়ের অদেখা অনুভূতির গল্প। কখনও না-পাওয়া ভালোবাসা, কখনও অপূর্ণ স্বপ্ন, কখনও বা এক মায়াবী কল্পনার মানুষ—সব মিলিয়ে গানটি তৈরি করেছে এক স্বপ্নিল আবহ। রক ধারার সুরে গাঁথা এই গান শ্রোতাকে নিয়ে যায় অনুভূতির গভীরে, যেখানে শব্দের চেয়েও বেশি কথা বলে নীরবতা।ঈদের আনন্দঘন আবহে গানটি যেন শ্রোতাদের মনে নতুন আশার আলো জ্বালাতে চায়।
ব্যান্ডের বেসিস্ট ও কো-অর্ডিনেটর আহম্মদ মোস্তফা আকিক বলেন, ঈদ মানেই আনন্দ, মিলন আর হৃদয়ের বিশেষ অনুভূতি। ঈদের আবহে তারা এমন একটি গান উপহার দিতে চেয়েছেন, যা মানুষের অন্তরের লুকানো অনুভূতিকে ছুঁয়ে যাবে। তিনি বলেন, “প্রত্যেক মানুষের মনেই একটা ইচ্ছের আকাশ থাকে। সেই আকাশে ভেসে বেড়ায় কিছু স্বপ্ন, কিছু না বলা কথা। সেই অনুভব থেকেই এই গান।”সেই আবহ থেকেই “ইচ্ছের আকাশ” গানের সৃষ্টি। তিনি জানান, গানটির কথা, সুর ও কম্পোজিশন ব্যান্ড সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে। সংগীতায়োজনে রাখা হয়েছে রক ঘরানার আবহ, যা শ্রোতাদের এক ভিন্ন আবেগের জগতে নিয়ে যাবে।
২০০৫ সালে যাত্রা শুরু করা রক ব্যান্ড কন্সট্যান্ট ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে আলাদা পরিচিতি তৈরি করেছে। ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে প্রকাশিত “স্বপ্নমিছিল” গানটি তাদের জনপ্রিয়তা বাড়ায়। এছাড়া “মেঘবালিকা”, “ক্ষমা” সাদাকালো,অস্থির অনূভুতি এবং “স্বাধীনতা” শিরোনামের গানগুলোও শ্রোতামহলে প্রশংসিত হয়েছে।
বর্তমানে কন্সট্যান্ট ব্যান্ডের লাইনআপে রয়েছেন— জীবন (লিড গিটার), রাব্বি (ড্রামস ও ভোকাল), ইমন (লিড ভয়েস) এবং আকিক (বেজ)।
ঈদের এই বিশেষ মুহূর্তে “ইচ্ছের আকাশ” গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলেই আশাবাদী ব্যান্ড সদস্যরা। তাদের পরিকল্পনা রয়েছে প্রতিটি বিশেষ উৎসব ও উপলক্ষকে ঘিরে নিয়মিত নতুন গান প্রকাশের।

নিউজটি শেয়ার করুন

ঈদে ভালোবাসা আর স্বপ্নের বার্তা নিয়ে এলো কন্সট্যান্টের ‘ইচ্ছের আকাশ’

আপডেট সময় ০৮:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬