ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বিরতি কাটিয়ে ৭ মাস পর শুটিং ফ্লোরে ফিরলেন নিলয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 158

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রী ও নবজাতক কন্যা রুশদার সাথে সময় কাটিয়ে ৭ মাস পর শুটিংয়ে ফিরলেন নিলয় আলমগীর। গত নভেম্বরে বাবা হওয়ার খবর সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন তিনি। সম্প্রতি সপরিবারে দেশে ফিরে আবারও চিরচেনা শুটিং ফ্লোরে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার পর মাত্র দুই দিনের বিরতি কাটিয়ে গত রোববার থেকে শুটিংয়ে ফিরেছেন নিলয় আলমগীর। অনামিকা মণ্ডলের লেখা এবং নাজমুল রনির পরিচালনায় একটি নাম চূড়ান্ত না হওয়া নাটকের মাধ্যমে ৭ মাসের বিরতি ভাঙলেন তিনি। বর্তমানে ঢাকার উত্তরায় নাটকটির চিত্রায়ণ চলছে।

পরিচালক নাজমুল রনি ও অভিনেতা নিলয় আলমগীর জুটি বাঁধছেন ঈদের একটি কমেডি নাটকে। পরিচালক জানান, নিলয়ের বিশাল দর্শকগোষ্ঠীর কথা মাথায় রেখে অনামিকা মণ্ডলের স্ক্রিপ্টে হাস্যরসের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সামাজিক মেসেজ তুলে ধরা হচ্ছে। উত্তরার শুটিং স্পটে বর্তমানে নাটকটির কাজ পুরোদমে চলছে।

নীলাঞ্জনা নীলার সাথে প্রথম নাটকের শুটিং শেষ করেই জনপ্রিয় জুটি জান্নাতুল সুমাইয়া হিমির সাথে টানা দুটি নাটকে কাজ শুরু করবেন নিলয় আলমগীর। পরিচালক নাজমুল রনি জানান, প্রথমটিতে নতুন জুটির আমেজ থাকলেও পরের দুটিতে দর্শক তাদের প্রিয় নিলয়-হিমি জুটির চিরাচরিত রসায়নই ফিরে পাবেন।

আগামী ঈদ পর্যন্ত টানা শুটিংয়ের ব্যস্ততায় ডুব দিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। দীর্ঘ ৭ মাস দেশের বাইরে থাকলেও দর্শক তাকে নিয়মিত পর্দায় পেয়েছেন ‘মায়াবনের হরিণ,অন্য মানুষ’ বাঁচবো না, পিতাপুত্রের বয়স ও ঘরের নেত্রীসহ বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিরতি কাটিয়ে ৭ মাস পর শুটিং ফ্লোরে ফিরলেন নিলয়

আপডেট সময় ০৪:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬