ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বন্দুক হামলা, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 5187

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে বন্দুক হামলায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে লকডাউন জারি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও নিহতদের পরিচয় বা আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা এই হামলার ঘটনার তদন্তের জন্য সাউথ ক্যারোলাইনা রাজ্য আইন প্রয়োগকারী বিভাগকে দায়িত্ব দিয়েছে।

আরও পড়ুন  মদিনায় হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা

সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ৩ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করে। এটি অরেঞ্জবার্গ শহরের কৃষ্ণাঙ্গদের জন্য ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত দুটি বিশ্ববিদ্যালয়ের একটি।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বন্দুক হামলা, নিহত ২

আপডেট সময় ০২:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে বন্দুক হামলায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে লকডাউন জারি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও নিহতদের পরিচয় বা আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা এই হামলার ঘটনার তদন্তের জন্য সাউথ ক্যারোলাইনা রাজ্য আইন প্রয়োগকারী বিভাগকে দায়িত্ব দিয়েছে।

আরও পড়ুন  সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলায় নিহত ৩, আহত ৩৬