ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

নীলফামারীতে বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3053

ছবি: সংগৃহীত

নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও নাগরিক দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের সামিউল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে সরাসরি ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ৩২ বছর বয়সী এই যুবক।

নীলফামারী-৪ আসনে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা মো: মনজুরুল ইসলামের ছেলে সামিউল ইসলাম। স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের দিনেও ভোট দিতে আসার এই সিদ্ধান্ত নিয়ে তিনি তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

আরও পড়ুন  নীলফামারীতে ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট পরে বিয়ে।’

কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামিউল সত্যিই অনন্য এক উদাহরণ। আজ তার মতো যুবককে দেখে আমাদেরও উৎসাহ বাড়লো, যাতে আমরা সকলে দায়িত্বের সঙ্গে ভোট দিতে আসি।

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর

আপডেট সময় ০৩:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও নাগরিক দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের সামিউল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে সরাসরি ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ৩২ বছর বয়সী এই যুবক।

নীলফামারী-৪ আসনে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা মো: মনজুরুল ইসলামের ছেলে সামিউল ইসলাম। স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের দিনেও ভোট দিতে আসার এই সিদ্ধান্ত নিয়ে তিনি তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

আরও পড়ুন  নীলফামারীতে ট্রাকচাপায় দুই ভাই নিহত: আহত মা-সহ ৩ জন