ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

বড় সুখবর সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 2272

ছবি সংগৃহীত

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য স্বল্প খরচে দেশে যাতায়াতের সুযোগ তৈরি করেছে সরকার। নতুন এই উদ্যোগের আওতায় এখন থেকে মাত্র ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ পাবেন প্রবাসী কর্মীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রবাসী কর্মীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন  এপ্রিলের ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার কোটি টাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এই উদ্যোগের আওতায় সৌদি আরব ও বাংলাদেশ রুটে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে প্রবাসী কর্মীরা যেমন উপকৃত হবেন, তেমনি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আর্থিকভাবে লাভবান হবে।

তিনি আরও জানান, হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আগে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে প্রচলন ছিল, এই উদ্যোগের মাধ্যমে তা কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকারও বেশি আয় করার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বড় সুখবর সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য

আপডেট সময় ০৪:৪৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য স্বল্প খরচে দেশে যাতায়াতের সুযোগ তৈরি করেছে সরকার। নতুন এই উদ্যোগের আওতায় এখন থেকে মাত্র ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ পাবেন প্রবাসী কর্মীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রবাসী কর্মীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন  দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১.৪০ বিলিয়ন ডলার- রেমিট্যান্স প্রবাহ অব্যাহত, অর্থনীতিতে স্বস্তি