ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

পল্টনের স্কুলে শিশু নির্যাতন: প্রধান শিক্ষকের স্বামী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 1541

ছবি সংগৃহীত

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোড এলাকায় অবস্থিত ‘শারমিন একাডেমি’ নামের ওই স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার দুই দিন পর শিশুটির নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আরও পড়ুন  ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এরপর শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার পল্টন থানায় শিশু অধিকার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া ও প্রধান শিক্ষক শারমিন জাহানকে আসামি করা হয়।মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে পল্টন থানার হেফাজতে রয়েছেন।

পুলিশ আরও জানায়, পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। ঘটনায় জড়িত অপর আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং তাকেও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, শিশুটি স্কুলে প্রি-প্লে শ্রেণিতে পড়ত এবং তার বয়স চার বছরের কম। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এই ঘটনার পর রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পল্টনের স্কুলে শিশু নির্যাতন: প্রধান শিক্ষকের স্বামী গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোড এলাকায় অবস্থিত ‘শারমিন একাডেমি’ নামের ওই স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার দুই দিন পর শিশুটির নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আরও পড়ুন  ঢাকায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার