০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ২১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 70

ছবি: সংগৃহীত

স্পেনে দুটি হাইস্পিড ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। পুলিশ ও স্থানীয় প্রশাসনের বরাতে রোববার রাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুর্ঘটনাটি ঘটে রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্দোবা প্রদেশের আদামুজ শহরের কাছে। স্থানীয় সময় রোববার একটি হাইস্পিড ট্রেন প্রথমে লাইনচ্যুত হয়। কিছুক্ষণ পর বিপরীত দিক থেকে আসা আরেকটি হাইস্পিড ট্রেন সেটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দ্বিতীয় ট্রেনটি লাইন থেকে ছিটকে পাশের একটি বাঁধের কাছে গিয়ে পড়ে।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনো সোমবার ভোররাতে সাংবাদিকদের জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দিনের আলোতে উদ্ধারকাজ এগোলে মৃতের সংখ্যা ২০ ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

দুর্ঘটনার সময় দুই ট্রেনে মোট প্রায় ৪০০ যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাদের বেশিরভাগই স্পেনের নাগরিক। সাপ্তাহিক ছুটি শেষে অনেকে মাদ্রিদে ফিরছিলেন, আবার কেউ কেউ রাজধানী থেকে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন।

ট্রেন দুটিতে কতজন বিদেশি পর্যটক ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। জানুয়ারি মাস স্পেনে সাধারণত পর্যটনের ব্যস্ত মৌসুম নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ তদন্তে কাজ শুরু করেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ২১

আপডেট সময় ০৫:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬