ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের প্রধানমন্ত্রী পদে শায়া মোহসেন জিনদানি, পদত্যাগ করছেন ব্রেইক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 1755

ছবি: সংগৃহীত

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শায়া মোহসেন জিনদানি, যিনি এর আগে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখাশোনার দায়িত্বে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সালেম বিন ব্রেইক সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে পদত্যাগপত্র জমা দেন। একইদিন কয়েক ঘণ্টার মধ্যে কাউন্সিল নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে। ইয়েমেনের সরকারি বার্তাসংস্থা সাবা এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন  বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

ইয়েমেনের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে দেখা যায়, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী রাজধানী সানা দখল করে। তখন তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন ও সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনের সেনাবাহিনী একটি প্রতিরক্ষা জোট গঠন করে।

২০১৫ সাল থেকে এই জোট হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। ১১ বছরের এই সংঘাতের ফলে বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল হুথিদের দখলে, আর দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। নতুন প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি এই রাজনৈতিক ও সামরিক জটিলতার মধ্যে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনের প্রধানমন্ত্রী পদে শায়া মোহসেন জিনদানি, পদত্যাগ করছেন ব্রেইক

আপডেট সময় ১০:০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শায়া মোহসেন জিনদানি, যিনি এর আগে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখাশোনার দায়িত্বে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সালেম বিন ব্রেইক সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে পদত্যাগপত্র জমা দেন। একইদিন কয়েক ঘণ্টার মধ্যে কাউন্সিল নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে। ইয়েমেনের সরকারি বার্তাসংস্থা সাবা এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন  বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রীর