ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার অবস্থা সংকটাপন্ন: মস্তিষ্কে স্ট্রোক, রাখা হয়েছে লাইফ সাপোর্টে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 590

ছবি: সংগৃহীত

​মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। মস্তিষ্কের রক্তনালীতে গুলির আঘাতে হুজাইফার ‘স্ট্রোক’ হয়েছে বলে বুধবার (১৪ জানুয়ারি) নিশ্চিত করেছে তার চিকিৎসায় গঠিত বিশেষ মেডিকেল বোর্ড। বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে (ভেন্টিলেশন) রাখা হয়েছে।
​বুধবার দুপুরে হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বোর্ড সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
​
ডা. হুমায়ুন কবীর জানান, গুলির আঘাতের কারণে হুজাইফার মস্তিষ্কের ডান পাশে মারাত্মক চাপ তৈরি হয়েছে, যা রক্ত সঞ্চালনকে ব্যাহত করছে। তিনি বলেন, “শিশুটি বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) অনুযায়ী চেতনার মাত্রা ১৫-এর মধ্যে মাত্র ৭, যা ক্লিনিক্যালি অত্যন্ত আশঙ্কাজনক।”
​
বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে স্থানান্তর ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই আপাতত দেশেই বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলবে। বর্তমানে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার মস্তিষ্কের চাপ কমানোর জন্য নতুন কিছু উচ্চমাত্রার ওষুধ যুক্ত করা হয়েছে। চিকিৎসকদের মতে, গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি স্ট্রোকের মতো জটিলতা যুক্ত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়াটি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
​
উল্লেখ্য, গত কয়েকদিন আগে কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয় হুজাইফা। এরপর তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এ ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।

আরও পড়ুন  রাজধানীতে গোয়েন্দা অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার অবস্থা সংকটাপন্ন: মস্তিষ্কে স্ট্রোক, রাখা হয়েছে লাইফ সাপোর্টে

আপডেট সময় ০৭:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

​মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। মস্তিষ্কের রক্তনালীতে গুলির আঘাতে হুজাইফার ‘স্ট্রোক’ হয়েছে বলে বুধবার (১৪ জানুয়ারি) নিশ্চিত করেছে তার চিকিৎসায় গঠিত বিশেষ মেডিকেল বোর্ড। বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে (ভেন্টিলেশন) রাখা হয়েছে।
​বুধবার দুপুরে হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বোর্ড সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
​
ডা. হুমায়ুন কবীর জানান, গুলির আঘাতের কারণে হুজাইফার মস্তিষ্কের ডান পাশে মারাত্মক চাপ তৈরি হয়েছে, যা রক্ত সঞ্চালনকে ব্যাহত করছে। তিনি বলেন, “শিশুটি বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) অনুযায়ী চেতনার মাত্রা ১৫-এর মধ্যে মাত্র ৭, যা ক্লিনিক্যালি অত্যন্ত আশঙ্কাজনক।”
​
বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে স্থানান্তর ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই আপাতত দেশেই বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলবে। বর্তমানে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার মস্তিষ্কের চাপ কমানোর জন্য নতুন কিছু উচ্চমাত্রার ওষুধ যুক্ত করা হয়েছে। চিকিৎসকদের মতে, গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি স্ট্রোকের মতো জটিলতা যুক্ত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়াটি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
​
উল্লেখ্য, গত কয়েকদিন আগে কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয় হুজাইফা। এরপর তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এ ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।

আরও পড়ুন  তেজগাঁওয়ে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন রিমান্ডে