ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

প্রার্থিতা ফিরে পেলেন ২০৪ জন ও বাতিল ৬৪, চতুর্থ দিন পর্যন্ত আপিল শুনানির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 1293

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই নিয়ে করা আপিল শুনানির চার দিনে ২০৪ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে নির্বাচন কমিশন ৬৪টি আবেদন নামঞ্জুর করেছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে আপিল শুনানির পঞ্চম দিনের কার্যক্রম শুরু হয়। এর আগের দিন সোমবার পর্যন্ত চার দিনে মোট আপিল শুনানি শেষে এই ফলাফল পাওয়া গেছে।

আরও পড়ুন  জার্মানিতে পার্লামেন্ট নির্বাচন রবিবার: ক্ষমতার পালাবদলে নতুন সমীকরণ

চতুর্থ দিনের শুনানিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭০টি আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর করা হয়েছে। এতে চার দিনের মোট হিসাবে মঞ্জুর হওয়া আপিলের সংখ্যা দাঁড়ায় ২০৪টিতে।

এর আগে তৃতীয় দিনে সোমবার (১২ জানুয়ারি) ৭১টি আপিল শুনানি হয়। সেদিন ৪১টি আপিল গ্রহণ করা হয় এবং ২৫টি আবেদন নামঞ্জুর করা হয়। বাকি চারটি আপিল সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বিতীয় দিনের শুনানিতে নির্বাচন কমিশন ৫৮টি আপিল মঞ্জুর করে। ওই দিন ৭টি আবেদন নামঞ্জুর এবং ৬টি আপিল অপেক্ষমাণ রাখা হয়। আর প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর ও ১৫টি নামঞ্জুর করা হয়। এ ছাড়া একজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে করা আপিলও সেদিন মঞ্জুর হয়।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে দেশের ৩০০ আসনে দাখিল হওয়া মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

নির্বাচন তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রার্থিতা ফিরে পেলেন ২০৪ জন ও বাতিল ৬৪, চতুর্থ দিন পর্যন্ত আপিল শুনানির

আপডেট সময় ১১:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই নিয়ে করা আপিল শুনানির চার দিনে ২০৪ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে নির্বাচন কমিশন ৬৪টি আবেদন নামঞ্জুর করেছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে আপিল শুনানির পঞ্চম দিনের কার্যক্রম শুরু হয়। এর আগের দিন সোমবার পর্যন্ত চার দিনে মোট আপিল শুনানি শেষে এই ফলাফল পাওয়া গেছে।

আরও পড়ুন  নির্বাচন পর্যন্ত দেশজুড়ে চলবে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা