০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
মধ্যরাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ক্ষতিগ্রস্ত চার শতাধিক বসতঘর কুষ্টিয়ায় বক্তব্যরত অবস্থায় জামায়াতের জেলা আমীরের মৃত্যু বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য, ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি ঘুমের ঘোরে কথা বলা; মনের কথা নাকি মস্তিষ্কের বিশেষ আচরণ? খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের বিপক্ষে মার্কিন জনগণ স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ২১ আলিফ হত্যা মামলার শুনানিতে চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামি আদালতে জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান

ঢাকা-১ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ পাঁচটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 145

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ সিদ্ধান্ত জানান।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে দাখিল করা সাতটি মনোনয়নপত্রের মধ্যে পাঁচটি বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা নুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদা।

[bsa_pro_ad_space id=2]

যাচাই-বাছাইয়ে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মাওলানা নুরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার মনোনয়ন বাতিল করা হয় জামিনদার হিসেবে ঋণখেলাপি থাকার অভিযোগ এবং প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিকভাবে উপস্থাপন করতে না পারার কারণে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাওয়া প্রার্থীরা হলেন— বিএনপির খন্দকার আবু আশফাক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নজরুল ইসলাম, খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, লেবার পার্টির মো. আলী এবং জাতীয় পার্টির নাসির উদ্দিন মোল্লা।

এ বিষয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিল পরিশোধ করা হলেও ব্যাংক চালানের কাগজপত্র সঙ্গে না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে। তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন বলে জানান।

এদিকে স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

ঢাকা-১ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ পাঁচটি

আপডেট সময় ০৬:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬