ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম নো বল: আমিরের স্মৃতি ফেরালেন আসাদ আখতার নিরাপত্তা শঙ্কা ও কড়াকড়ির মধ্যে ইরানে ঐতিহ্যবাহী ‘অগ্নি উৎসব’ উদযাপনে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ , আহত ৩ দুই ঘণ্টার ব্যবধানে দুই শিক্ষার্থীর মৃত্যু: শোকের ছায়া দুই বিশ্ববিদ্যালয়ে কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী মেহেরপুরে গাংনী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি ইরানের, ভেন্যু পরিবর্তনের প্রস্তাব অর্থনীতি বাঁচাতে কঠিন সিদ্ধান্ত—সপ্তাহে ৩ দিন ছুটি শ্রীলঙ্কা ডার্ট মিশনের মাধ্যমে গ্রহাণুর গতিপথ বদলে দিয়েছে নাসা মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

রাশিয়া–ইউক্রেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 279

ছবি সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ অবসানে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পূর্ব ইউক্রেনের বিতর্কিত দনবাস অঞ্চল এখনো সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যু হিসেবে রয়ে গেছে বলে স্বীকার করেন তিনি। খবর আল জাজিরার।

স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনার অগ্রগতির কথা জানান। তারা বলেন, আলোচনার দুটি প্রধান বিষয়—ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং দনবাস অঞ্চল—নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

আরও পড়ুন  রাশিয়ার ভেতরে হামলায় ইউক্রেনকে ‘না’ বলল পেন্টাগন

তবে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি দুই নেতা। ট্রাম্প বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে যুদ্ধ থামছে কিনা। তিনি আরও জানান, ভূখণ্ডসংক্রান্ত কিছু বিষয় এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। তবে ট্রাম্প তুলনামূলক সতর্ক অবস্থান নিয়ে বলেন, এ বিষয়ে প্রায় ৯৫ শতাংশ অগ্রগতি হয়েছে এবং ইউরোপীয় দেশগুলো এতে মুখ্য ভূমিকা নেবে, যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দেবে।

এদিকে ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অগ্রগতি হয়েছে। তিনি বলেন, তথাকথিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর দেশগুলো জানুয়ারির শুরুতে প্যারিসে বৈঠক করে তাদের সুনির্দিষ্ট অবদান চূড়ান্ত করবে।

এর আগে রোববারই জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তার আলোচনা ছিল ফলপ্রসূ।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ইউরি উশাকভ জানান, ট্রাম্প ও পুতিনের মধ্যে এক ঘণ্টা ১৫ মিনিটের ফোনালাপ হয়, যা ছিল বন্ধুত্বপূর্ণ ও কার্যকর। ফোনালাপে ইউক্রেন যুদ্ধের স্থায়ী শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ প্রকাশ করেন দুই নেতা।

তারা ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির বিরোধিতা করেন। পুতিন ও ট্রাম্পের মতে, সাময়িক যুদ্ধবিরতি সংঘাত দীর্ঘায়িত করতে পারে এবং নতুন করে যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করবে। এ ছাড়া নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে কাজ করতে দুটি যৌথ ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর আবারও আলোচনায় বসার বিষয়ে একমত হয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

রাশিয়া–ইউক্রেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ট্রাম্প

আপডেট সময় ১১:৫০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ইউক্রেন যুদ্ধ অবসানে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পূর্ব ইউক্রেনের বিতর্কিত দনবাস অঞ্চল এখনো সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যু হিসেবে রয়ে গেছে বলে স্বীকার করেন তিনি। খবর আল জাজিরার।

স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনার অগ্রগতির কথা জানান। তারা বলেন, আলোচনার দুটি প্রধান বিষয়—ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং দনবাস অঞ্চল—নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

আরও পড়ুন  ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে, ঘোষণা ট্রাম্পের