ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

বঙ্গভবনে রোববার শপথ নিচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 1320

ছবি সংগৃহীত

বাংলাদেশের নতুন প্রধান বিচারপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল রোববার বঙ্গভবনে আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, শপথ গ্রহণের আয়োজন সম্পন্ন করা হয়েছে এবং রোববার বঙ্গভবনেই এ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম শপথ গ্রহণের সময়সূচি নিশ্চিত করেছিলেন।

আরও পড়ুন  প্রধান বিচারপতির বাসভবন এলাকায় মিছিল-সমাবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি

সংবিধান অনুযায়ী নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়ায় বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ ২৭ ডিসেম্বর দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন। এদিন তার বয়স ৬৭ বছরে পূর্ণ হচ্ছে।

নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে ১৯৮৫ সালে তিনি জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৩ সালের ২৭ আগস্ট তৎকালীন বিএনপি সরকারের সময়ে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বঙ্গভবনে রোববার শপথ নিচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি

আপডেট সময় ০৭:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের নতুন প্রধান বিচারপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল রোববার বঙ্গভবনে আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, শপথ গ্রহণের আয়োজন সম্পন্ন করা হয়েছে এবং রোববার বঙ্গভবনেই এ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম শপথ গ্রহণের সময়সূচি নিশ্চিত করেছিলেন।

আরও পড়ুন  জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক