ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত, আহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 1055

ছবি সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে তাহমিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, সবাই একই পরিবারের সদস্য।

আরও পড়ুন  নাঙ্গলকোটে আধিপত্য বিরোধে সংঘর্ষ, গুলিতে দুজন নিহত

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-নাঙ্গলকোট সড়কের লাকসামের আজগরা ইউনিয়নের দামবাহার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিনা বেগম লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।

আহতদের মধ্যে রয়েছেন তাহমিনার পুত্রবধূ মিনু বেগম (২৬), নাতনি মেহেজাবিন (৫), নাতি রাসেল ও মিনহাজ (২) এবং পরিবারের আরেক সদস্য মোহরোমের নেছা (৬৫)। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তাহমিনা বেগমের স্বামী বাচ্চু মিয়া জানান, তারা ছেলের শ্বশুরবাড়ি দাওয়াতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের অটোরিকশার সঙ্গে নিউ সুপার নামের একটি বাসের সংঘর্ষ ঘটে। প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের কুমিল্লা মেডিকেলে পাঠান। সেখানে তাহমিনা বেগমকে মৃত ঘোষণা করা হয় এবং বাকিদের ঢাকায় স্থানান্তর করা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বিপ্লব বড়ুয়া জানান, একজন মারা গেছেন এবং আহতদের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত, আহত ৫

আপডেট সময় ০৪:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লার নাঙ্গলকোটে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে তাহমিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, সবাই একই পরিবারের সদস্য।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪