ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা নিহত, সন্ত্রাসী হামলার আশঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 3251

ছবি সংগৃহীত

ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। একজন পুরুষ ও একজন নারী এই হামলায় প্রাণ হারান বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। ঘটনার সময় তারা ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বেরিয়ে আসছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে এফ স্ট্রিটস এনডব্লিউ এলাকার কাছে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এটি এমন একটি এলাকা যেখানে অসংখ্য পর্যটন কেন্দ্র, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে এমনকি এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসও এখানেই অবস্থিত।

আরও পড়ুন  মেক্সিকোতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ: নিহত কমপক্ষে ৩০

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইসরায়েলি দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঘটনার পরপরই মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী নোয়েম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, “আমরা সক্রিয়ভাবে এই ঘটনার তদন্ত করছি এবং সব ধরনের তথ্য সংগ্রহে কাজ করছি। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এই বিকৃত অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনব।”

ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন এ ঘটনাকে ‘ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের একটি জঘন্য কাজ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “এই হামলার মাধ্যমে কূটনীতিক ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে একটি লাল রেখা অতিক্রম করা হয়েছে। আমরা বিশ্বাস করি, মার্কিন প্রশাসন এই অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

ওই ঘটনার পরপরই পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়ে ব্যাপক অভিযান শুরু করে। সন্দেহভাজন হামলাকারী একজন পুরুষ, যিনি নীল জিন্স ও নীল জ্যাকেট পরা ছিলেন বলে বিবিসির অংশীদার সিবিএস জানিয়েছে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।

এদিকে ক্যাপিটাল ইহুদি জাদুঘরের নির্বাহী পরিচালক বিট্রিস গুরউইটজ এনবিসি নিউজকে বলেন, “শহরজুড়ে এবং দেশের বিভিন্ন জায়গায় ইহুদি প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।”

এই হামলা এমন এক সময়ে ঘটলো যখন যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদি বিদ্বেষের ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নিরাপত্তা বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা নিহত, সন্ত্রাসী হামলার আশঙ্কা

আপডেট সময় ১১:১৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। একজন পুরুষ ও একজন নারী এই হামলায় প্রাণ হারান বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। ঘটনার সময় তারা ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বেরিয়ে আসছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে এফ স্ট্রিটস এনডব্লিউ এলাকার কাছে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এটি এমন একটি এলাকা যেখানে অসংখ্য পর্যটন কেন্দ্র, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে এমনকি এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসও এখানেই অবস্থিত।

আরও পড়ুন  বেনিনে ভয়াবহ জঙ্গি হামলায় ৭০ সেনা নিহত