ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

পশ্চিম তীরে সহিংসতার পর ইসরায়েলের সেনা প্রত্যাহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 468

ছবি: সংগৃহীত

পশ্চিম তীরের নাবালুস শহর থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, বুধবার সেনারা শহরটি থেকে সরে যায়।

গত শনিবার স্থানীয় ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে উত্তেজনা ও দাঙ্গা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার নাবালুসে সেনা মোতায়েন করে ইসরায়েল। প্রায় ১৪ ঘণ্টা শহরে অবস্থানের সময় সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়।

আরও পড়ুন  গাজা যুদ্ধে ইসরায়েলকে গোপনে সামরিক সহায়তা দিয়েছে ইউএই—ফাঁস হওয়া নথির দাবি

আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিনি শাখা জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৩৮ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। সবচেয়ে বেশি সহিংসতা ঘটে পুরাতন শহরাঞ্চল সেবাস্তিয়ায়। এ সময় ফিলিস্তিনিরা ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করলে সেনারা গুলি, রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ব্যবহার করে। এছাড়া সেনারা ওই এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালায় এবং অনেককে মারধর করে। তবে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লা থেকেও সেনা সরিয়ে নেয় ইসরায়েল। প্রত্যাহারের আগে সেখানেও সংঘর্ষ হয়, যাতে ৫৮ জন ফিলিস্তিনি আহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনা এবং বসতি স্থাপনকারীদের মধ্যে সহিংসতা বেড়েছে। পশ্চিম তীরের ফাতাহ সরকারের তথ্যমতে, ওই সময় থেকে এখন পর্যন্ত এসব সংঘাতে নিহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় সাত হাজার।

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

পশ্চিম তীরে সহিংসতার পর ইসরায়েলের সেনা প্রত্যাহার

আপডেট সময় ১০:৫৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

পশ্চিম তীরের নাবালুস শহর থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, বুধবার সেনারা শহরটি থেকে সরে যায়।

গত শনিবার স্থানীয় ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে উত্তেজনা ও দাঙ্গা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার নাবালুসে সেনা মোতায়েন করে ইসরায়েল। প্রায় ১৪ ঘণ্টা শহরে অবস্থানের সময় সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়।

আরও পড়ুন  ইরানের হুঁশিয়ারি: আক্রমণ হলে কঠোর জবাব পাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র