ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

উপেক্ষার জবাবে দুর্দান্ত হ্যাটট্রিক রোনালদোর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 884

ছবি সংগৃহীত

গত বছর ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে রদ্রি ব্যালন ডি’অর জেতার পর ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন, “এই পুরস্কারের আর কোনো গ্রহণযোগ্যতা নেই।” ২০১৭ সালে সর্বশেষ ব্যালন ডি’অর জয় করা এই পর্তুগিজ মহাতারকা ২০২২ সালের পর থেকে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা পাচ্ছেন না।

সৌদি ক্লাব আল নাসরের হয়ে গত মৌসুমে ৩৩ গোল এবং পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জয়ের পর এবার বর্ষসেরার দৌড়ে মনোনয়নের আশা করেছিলেন ৪০ বছর বয়সী রোনালদো। কিন্তু গতবারের মতো এবারও সেরা ত্রিশে জায়গা হয়নি তার কিংবা লিওনেল মেসির মতো ফুটবল কিংবদন্তির। ইউরোপের বাইরের লিগ থেকে এবারও কেউ মনোনয়ন পাননি।

আরও পড়ুন  সাগরিকার হ্যাটট্রিক: শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ

ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা পরই রোনালদো ছোট্ট এক বার্তায় প্রতিক্রিয়া জানান, “নিজেকে তাড়া করো। আরও অনেক কিছু করার আছে।” এরপর মাঠেই দিলেন সেই উপেক্ষার জবাব—প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে রিও অ্যাভের বিপক্ষে করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। আল নাসর ৪৪, ৬৩ ও ৬৮ মিনিটে রোনালদোর তিন গলে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় স্বদেশি ক্লাবটিকে।

এদিকে একই রাতে মিউনিখে প্রীতি ম্যাচে প্রথমবারের মতো নিজের সাবেক ক্লাব টটেনহামের মুখোমুখি হন হ্যারি কেইন। এক গোলে বায়ার্ন মিউনিখকে এগিয়ে দিলেও পেনাল্টি মিস করেন তিনি। তবুও ৪-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

নিউজটি শেয়ার করুন

উপেক্ষার জবাবে দুর্দান্ত হ্যাটট্রিক রোনালদোর

আপডেট সময় ১১:০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫