ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

‘জুলাই সনদ’ না দেওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 1072

ছবি সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা জুলাই সনদ না দেওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আরও পড়ুন  চলছে শাহবাগ ব্লকেড, রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তীব্রতর

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা। একইসঙ্গে দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতরা।

জানা যায়, এ সময় তারা, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’সহ নানান স্লোগান দিতে থাকেন।

আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, আমাদের এই কর্মসূচি আমাদের দাবি না মানা পর্যন্ত চলবে। আমরা রাষ্ট্রের সাথে বার বার আলোচনা করেছি, কিন্তু রাষ্ট্র বার বার আমাদের সাথে তালবাহানা করেছে। এখন আমাদের কোন প্রতিশ্রুতি দিয়েও কাজ হবে না, সব প্রতিশ্রুতির বাইরে যেয়ে আমাদের জুলাই সনদ আর ঘোষণাপত্র দিতে হবে। নইলে আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো।

আহত আন্দোলনকারী নাজির আহমেদ খান বলেন, আমরা রক্ত দিয়েছি, আমরা আর রক্ত দিতে ভয় পাই না। যারা স্বৈরাচারকে হঠাতে জীবন দিয়েছে, তারা জাতির সূর্যসন্তান। আমাদের মৃত্যুর ভয় দেখাবেন না। গুম বা হত্যার ভয় দেখিয়ে লাভ নাই। ১৭টা বছর সব রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। কিন্তু এই জাতির সূর্যসন্তানরা যখন রাস্তায় নেমে এসেছে তখন হাসিনা এক মাসের মাথায় পালাতে বাধ্য হয়েছে। শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের একাংশ।

অবরোধে অংশ নেওয়া আবু হাসান বলেন, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা না হবে তাদের কর্মসূচি চলবে।

আরেক আন্দোলনকারী মো. বাবু ইসলাম বলেন, আমাদের জুলাইযোদ্ধার কার্ড দেওয়া হয়েছে। আমরা জুলাইযোদ্ধার কার্ড দিয়ে কি করবো? আমাদের আহত ভাইয়েরা হাসপাতালে গেলে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। স্বাস্থ্যকার্ড দিয়ে আমাদের মূলা ধরিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

‘জুলাই সনদ’ না দেওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা

আপডেট সময় ০৬:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা জুলাই সনদ না দেওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আরও পড়ুন  পদোন্নতির দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি, ১১ মার্চ থেকে পূর্ণ অবরোধের হুমকি