ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা, নতুন মুখ সাকলাইন চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাসে পুরোনো ভাড়াই বহাল বিশ্বকাপের আর মাত্র ৫০ দিন সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ কিমি যানজট লোডশেডিংয়ে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিটিআরসি’র জরুরি বৈঠক আজ ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ আর্সেনালকে টপকাতে, রদ্রিকে ছাড়াই মাঠে নামছে ম্যানসিটি বজ্রপাতে নিহত, লাশ চুরির আতঙ্কে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী আসনে জমা পড়া মনোনয়নপত্র বাছাই শুরু আজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে আজ রাজধানীর তিন গুরুত্বপুর্ণ মোড়ে অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 476

ছবি সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দাবিতে আজ রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালন করবেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকায় এ কর্মসূচি শুরু হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দেওয়া এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজকে সমন্বয় করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক করে। 
শিক্ষার্থীদের দাবি, এসব আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে খসড়াটি সংশোধন করা হয়েছে। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল।
তবে এখনো সে প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা নতুন কর্মসূচিতে যাচ্ছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সভায় হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ পরিস্থিতিতে এক দফা দাবিতে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে আজ রাজধানীর তিন গুরুত্বপুর্ণ মোড়ে অবরোধ

আপডেট সময় ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬