ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 477

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে একটি বসতবাড়ির খড়ের গাদার নিচে লুকিয়ে থাকা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে, যার দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। উদ্ধারকৃত অজগরটি পরে বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবনের ধাবড়ি এলাকায় অবমুক্ত করা হয়।

গতকাল বিকেলে ইউনিয়নের ফিরোজ মিস্ত্রির বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি)-এর সদস্যরা।z

আরও পড়ুন  বাগেরহাটে চার আসন রক্ষার দাবিতে তিন দিনের হরতাল শুরু

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে এবং একটি বাড়ির মুরগির খোপে ঢুকে পড়ে কয়েকটি মুরগি খেয়ে ফেলে।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় খড়ের গাদা থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, “উদ্ধারকৃত অজগরটি স্বেচ্ছাসেবকরা আমাদের কাছে জমা দেন, পরে আমরা সেটিকে শরণখোলা রেঞ্জের দক্ষিণ পাশে ধাবড়ি এলাকার বনে অবমুক্ত করি।”

নিউজটি শেয়ার করুন

বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার

আপডেট সময় ০৯:৩২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে একটি বসতবাড়ির খড়ের গাদার নিচে লুকিয়ে থাকা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে, যার দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। উদ্ধারকৃত অজগরটি পরে বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবনের ধাবড়ি এলাকায় অবমুক্ত করা হয়।

গতকাল বিকেলে ইউনিয়নের ফিরোজ মিস্ত্রির বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি)-এর সদস্যরা।z

আরও পড়ুন  বাগেরহাটে বিএনপির সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০, স্থগিত সভা