ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

রাশিয়ায় নিখোঁজ উড়োজাহাজ ৪৯ আরোহী নিয়ে বিধ্বস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 928

ছবি সংগৃহীত

রাশিয়ায় নিখোঁজ হওয়া উড়োজাহাজের সন্ধান পাওয়া গেছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। সকল আরোহী নিহত হয়েছে বলে শঙ্কা প্রকাশ করা হচেছ। প্রাথমিক তথ্যের বরাতে দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের আগে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

এর আগে, বৃহস্পতিবার উড়োজাহাজটি চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে যাওয়ার সময় হঠাৎ করেই রাডার থেকে হারিয়ে যায়। এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিরূপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনও সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি ছিল একটি Antonov An-24 মডেলের যাত্রীবাহী বিমান, যা পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন। রয়টার্স জানিয়েছে, যা সোভিয়েত যুগের তৈরি এবং প্রায় ৫০ বছর পুরনো। এর নিবন্ধন নম্বর অনুযায়ী ১৯৭৬ সালে তৈরি। প্লেনটির পোড়া ধ্বংসাবশেষ একটি পাহাড়ি বনভূমিতে দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা।

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এছাড়া প্লেনটিতে ছয়জন ক্রু সদস্য ছিলেন বলেও ধারণা করা হচ্ছে।

জানা গেছে, Antonov An-24 মডেলের উড়োজাহাজ রাশিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ফ্লাইটের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, যদিও এর নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতেও রাশিয়ার বিভিন্ন দুর্গম এলাকায় এ ধরনের উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

রাশিয়ার ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে। তারা প্লেনটির শেষ যোগাযোগ, ফ্লাইটপথ এবং সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটি বিশ্লেষণ করছে।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ায় নিখোঁজ উড়োজাহাজ ৪৯ আরোহী নিয়ে বিধ্বস্ত

আপডেট সময় ০৪:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

রাশিয়ায় নিখোঁজ হওয়া উড়োজাহাজের সন্ধান পাওয়া গেছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। সকল আরোহী নিহত হয়েছে বলে শঙ্কা প্রকাশ করা হচেছ। প্রাথমিক তথ্যের বরাতে দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

আরও পড়ুন  একসঙ্গে ১২০০ ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া