ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সুদানের খার্তুমে গোলাবর্ষণে নিহত ১২০, আহত বিপুলসংখ্যক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 370

ছবি সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুমের আশপাশে গোলাবর্ষণে অন্তত ১২০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। সোমবার এ হামলায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা ওম্বাদা ইমার্জেন্সি রেসপন্স রুম এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, খার্তুমের পাশের পশ্চিম ওমদুরমান শহরে নীল নদের তীরে বিক্ষিপ্ত গোলাবর্ষণের ঘটনা ঘটে। সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান সংঘাতের জেরে এ প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ হামলার পেছনে রয়েছে তা নির্দিষ্টভাবে বলা যায়নি।

আরও পড়ুন  গাজায় বোমা বর্ষণ: এক ঘণ্টায় ইসরায়েলি বিমান থেকে ৩০ বার হামলা

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মতোই এদিনও বোমা ও কামানের গোলার আঘাতে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। আহতদের চিকিৎসা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা চরম সংকটে পড়েছেন। হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। বর্তমানে ওমদুরমানের বেশিরভাগ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও খার্তুম উত্তর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর দখল নিয়ে রেখেছে আরএসএফ।

নিউজটি শেয়ার করুন

সুদানের খার্তুমে গোলাবর্ষণে নিহত ১২০, আহত বিপুলসংখ্যক

আপডেট সময় ০১:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সুদানের রাজধানী খার্তুমের আশপাশে গোলাবর্ষণে অন্তত ১২০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। সোমবার এ হামলায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা ওম্বাদা ইমার্জেন্সি রেসপন্স রুম এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, খার্তুমের পাশের পশ্চিম ওমদুরমান শহরে নীল নদের তীরে বিক্ষিপ্ত গোলাবর্ষণের ঘটনা ঘটে। সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান সংঘাতের জেরে এ প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ হামলার পেছনে রয়েছে তা নির্দিষ্টভাবে বলা যায়নি।

আরও পড়ুন  জার্মানির বাড নাউহাইমেবন্দুক হামলায় নিহত ২, হামলাকারী পলাতক