ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

সুন্দরবনে টহল দলের বনকর্মীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা, আহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 691

ছবি সংগৃহীত

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কয়রা রেঞ্জে বন বিভাগের টহল দলের ওপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনা ঘটেছে। বিষ প্রয়োগে মাছ ধরতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় প্রতিশোধ নিতে এই হামলা চালায় তারা—এমনটি দাবি করেছে বন বিভাগ।

আরও পড়ুন  হান্নান মাসুদের স্ত্রীকে মারধরের অভিযোগ, পাল্টা বক্তব্য বিএনপির

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায়। পরে রোববার (১৩ জুলাই) কয়রা থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে বন বিভাগ।

বন বিভাগের অভিযোগ অনুযায়ী, কয়রা বন টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে ছাছানাংলা নদীর ভাটিয়ার খাল এলাকায় অভিযান চালায়। অভিযানে তারা কয়েকজনকে বিষ মিশিয়ে চিংড়ি মাছ ধরতে দেখেন এবং সেখান থেকে দুটি নৌকা ও বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ করেন।

তবে অভিযান শেষে ফেরার পথে জঙ্গলে ওঁত পেতে থাকা দুষ্কৃতকারীরা টহল দলের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা বন বিভাগের সদস্যদের মারধর করে এবং জব্দ করা নৌকা দুটি ছিনিয়ে নিয়ে যায়।

হামলার সময় বন বিভাগের বোটম্যান আলমগীর হোসেন এবং কর্মী তোরাব আলী গুরুতর আহত হন। তাদের হাতের কবজি ও আঙুল ভেঙে গেছে বলে জানা গেছে। বর্তমানে তারা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদার বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

এদিকে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক জানান, বন বিভাগের মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। তবে এ ধরনের হামলা বনরক্ষীদের মনোবলে প্রভাব ফেলতে পারে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।

সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে টহল দলের বনকর্মীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা, আহত ২

আপডেট সময় ০৫:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কয়রা রেঞ্জে বন বিভাগের টহল দলের ওপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনা ঘটেছে। বিষ প্রয়োগে মাছ ধরতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় প্রতিশোধ নিতে এই হামলা চালায় তারা—এমনটি দাবি করেছে বন বিভাগ।

আরও পড়ুন  আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা