ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না: পরিবেশ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 407

ছবি সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না। যেখানেই এমন ঘটনা ঘটছে, সেখানে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।”

আরও পড়ুন  পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণ জরুরি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

শনিবার সকালে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে ‘একদিনে এক লাখ গাছের চারা রোপণ’ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু মেগা প্রকল্প নয়, ছোট ছোট প্রকল্পের মাধ্যমেও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে রাষ্ট্রের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। যতদিন না আমরা প্রকৃতিকে নিজের জীবনের অংশ হিসেবে বিবেচনা করবো, ততদিন পরিবেশ রক্ষা সম্ভব নয়।

চীনের বায়ুদূষণ রোধের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, “আমরাও কাজ শুরু করেছি। সবার সহযোগিতায় বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির উন্নয়ন দ্রুতই সম্ভব।”

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, “পরিবেশ ধ্বংস হলে আপনার যত সম্পদই থাকুক, তা দিয়ে জীবন রক্ষা সম্ভব নয়। পরিবেশের ক্ষতি হলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে।”

তিনি আরও বলেন, “সাভারের নদী দখল ও দূষণে স্থানীয় লোকজনই জড়িত। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে ‘বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচিরও উদ্বোধন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই উদ্যোগের লক্ষ্য হলো ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে সহায়তা প্রদান।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আবুবকর সরকারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।

সচেতনতামূলক এই কর্মসূচিতে পরিবেশবান্ধব ভবিষ্যতের জন্য গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয় এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৫:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না। যেখানেই এমন ঘটনা ঘটছে, সেখানে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।”

আরও পড়ুন  শ্রমিকদের পাওনা পরিশোধ না হলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা