ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়ন এখন দুই বছরে সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 568

ছবি সংগৃহীত

নির্বাচনের অনুপস্থিতিই দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রধান কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের অভাবে দেশে দুর্নীতি বাড়ছে এবং দুর্বৃত্তচক্র সুযোগ নিচ্ছে, কারণ বর্তমান সরকারের পেছনে জনগণের প্রকৃত সমর্থন নেই।

শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই অভ্যুত্থান’ এ নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  জার্মানিতে জাতীয় নির্বাচনে ক্ষমতায় ফেরার পথে সিডিইউ, থাকতে পারে ঝুঁকি

মির্জা ফখরুল বলেন, “শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই শক্তিশালী ও জবাবদিহিমূলক হতে পারে। দেশে বিগত ১৫ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করে আসছে, কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি।”

তিনি আরও বলেন, “মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন সরকার কখনোই একটি নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। দেশের স্থিতিশীলতা ও জনগণের আস্থা ফেরাতে এখনই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ নিতে হবে।”

রাষ্ট্র সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি জানান, “দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৬ সালেই রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। সেই চিন্তার ভিত্তিতে বিএনপি ‘ভিশন ২০৩১’ এবং পরবর্তীতে ‘৩১ দফা সংস্কার প্রস্তাব’ পেশ করেছে।”

মিটফোর্ডে সম্প্রতি এক ব্যবসায়ী হত্যার ঘটনায় বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমরা অন্যায়কে কখনোই প্রশ্রয় দিই না। এই ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। না হলে অন্তর্বর্তীকালীন সরকারকেও জনগণ ক্ষমা করবে না।”

এ সময় তিনি ‘জুলাই অভ্যুত্থান’ এ নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের পুনর্বাসনে সরকারের অবহেলার কথাও তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, “সরকারের উচিত এ ঘটনার যথাযথ তদন্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ন্যায়বিচার ও পুনর্বাসনের নিশ্চয়তা দেওয়া।”

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, যা দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য বড় হুমকি।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

নির্বাচনের অনুপস্থিতিই দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রধান কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের অভাবে দেশে দুর্নীতি বাড়ছে এবং দুর্বৃত্তচক্র সুযোগ নিচ্ছে, কারণ বর্তমান সরকারের পেছনে জনগণের প্রকৃত সমর্থন নেই।

শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই অভ্যুত্থান’ এ নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রুহুল কবির রিজভী