ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 660

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ও যৌথ পদক্ষেপ নিতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক জরুরি আন্তর্জাতিক সম্মেলন বসছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ১৫ ও ১৬ জুলাই এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে, যেখানে অন্তত ২০টিরও বেশি দেশ অংশগ্রহণ করবে।

এই সম্মেলনের আয়োজন করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে। এতে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক কাঠামোর আওতায় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা করবে।

আরও পড়ুন  গা/জা দখলের পরিকল্পনা নিশ্চিত করলো ই*স*রা*য়েল

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা জানিয়েছেন, ‘হেগ গ্রুপ’ গঠনের পর বিশ্বব্যাপী আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা বাড়ছে। তিনি বলেন, “বোগোটা সম্মেলনের মাধ্যমে আমরা একটি শক্ত বার্তা দিতে চাই কোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধই জবাবহীন থাকতে পারে না।”

ইসরায়েলের বিরুদ্ধে এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন গাজায় তাদের সামরিক অভিযানে মৃতের সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অন্তত ২০ লাখ ফিলিস্তিনি অনাহারে রয়েছে। বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থাগুলো এটিকে গণহত্যা হিসেবে উল্লেখ করছে।

কলম্বিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, “ফিলিস্তিনি গণহত্যা বৈচিত্র্য ও বহুত্ববাদের জন্য হুমকি। জাতিগত নিধনের বিরুদ্ধে কলম্বিয়া কখনও নীরব থাকতে পারে না।”

বৈঠকে যোগদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিসেন্ট ও দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে এবং ফিলিস্তিন।

হেগ জোটের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হুন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকা। এই জোটের মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের মতো রাষ্ট্রকে আন্তর্জাতিক অপরাধের জন্য দায়বদ্ধ করা এবং ভুক্তভোগী জনগণের ন্যায্যতা নিশ্চিত করা।

বিশ্লেষকদের মতে, এই সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে, যেখানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের সম্ভাবনা তৈরি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ

আপডেট সময় ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ও যৌথ পদক্ষেপ নিতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক জরুরি আন্তর্জাতিক সম্মেলন বসছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ১৫ ও ১৬ জুলাই এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে, যেখানে অন্তত ২০টিরও বেশি দেশ অংশগ্রহণ করবে।

এই সম্মেলনের আয়োজন করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে। এতে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক কাঠামোর আওতায় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা করবে।

আরও পড়ুন  ইসরায়েল পেল ১,৮০০ বিধ্বংসী MK84 বোমা, গাজার জন্য নতুন সংকেত?