ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ইরানে হামলার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 376

ছবি সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে সাম্প্রতিক হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় না আনা হয়, তাহলে পুরো অঞ্চল এবং তার বাইরেও ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে এই কথা বলেন তিনি।

বক্তব্যে আরাগচি উল্লেখ করেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সরাসরি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ২২৩১-এর লঙ্ঘন। ২০১৫ সালের ওই রেজল্যুশনে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল বলে তিনি মনে করিয়ে দেন।

আরও পড়ুন  সৌদি–পাক প্রতিরক্ষা জোটে ইরানের যোগদানের ইঙ্গিত

গত মাসে ইসরায়েল ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হঠাৎ হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা আক্রমণ করে। এ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রও ইরানের নাতাঞ্জ, ফর্দো ও ইসফাহানসহ তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। আরাগচি অভিযোগ করেন, এসব হামলায় ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত, এতে কোনো সন্দেহ নেই।

ব্রিকস প্লাস জোটের অন্যান্য দেশগুলোও ইরানের পাশে দাঁড়িয়েছে। সম্মেলন থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার ওপর ইচ্ছাকৃত আঘাত হানা হয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়।

এদিকে ইরান এই ব্রিকস বিবৃতিকে তাদের কূটনৈতিক সফলতা হিসেবেই দেখছে।

ইসরায়েল টানা ১২ দিন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সংঘাতে ইরানে অন্তত ৯৩৫ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যাতে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির তথ্যমতে অন্তত ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন থেকে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরানে হামলার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে সাম্প্রতিক হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় না আনা হয়, তাহলে পুরো অঞ্চল এবং তার বাইরেও ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে এই কথা বলেন তিনি।

বক্তব্যে আরাগচি উল্লেখ করেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সরাসরি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ২২৩১-এর লঙ্ঘন। ২০১৫ সালের ওই রেজল্যুশনে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল বলে তিনি মনে করিয়ে দেন।

আরও পড়ুন  অনুমতি মেলেনি ইরানের, হরমুজ প্রণালিতে আটকা ‘বাংলার জয়যাত্রা’