ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

নেইমারের স্বাক্ষরিত বল চুরির ঘটনায় ব্রাজিলে এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 485

ছবি সংগৃহীত

নেইমার জুনিয়রের স্বাক্ষরিত একটি বল চুরির অভিযোগে ব্রাজিলে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। দাঙ্গার সময় চুরি হওয়া ঐতিহাসিক বলটি সংরক্ষিত ছিল ব্রাজিলের জাতীয় কংগ্রেসের নিম্নকক্ষের জাদুঘরে। অভিযুক্ত নেলসন রিবেইরো ফন্সেকা জুনিয়র, যিনি ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের সহিংস আন্দোলনে অংশ নিয়েছিলেন, সেই বিশৃঙ্খলার মধ্যেই নেইমারের স্বাক্ষর করা বলটি চুরি করেন।

আরও পড়ুন  আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর খবরে বলা হয়, জাতীয় সংসদ ভবন থেকে চুরি হওয়ার পর প্রায় ২০ দিন নিখোঁজ ছিল বলটি। পরে ব্রাসিলিয়া থেকে প্রায় হাজার কিলোমিটার দূরের সোরোকাবা এলাকায় এক বলসোনারো সমর্থকের কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর নেলসনকে ফেডারেল পুলিশের কাছে নেওয়া হয়। যদিও সেসময় জিজ্ঞাসাবাদ শেষে লিখিত বিবৃতি নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন, সরকারি সম্পদ ক্ষতিসাধন, সশস্ত্র অপরাধ, চুরি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনষ্টের অভিযোগে মামলা হয়।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর জাইর বলসোনারো ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানান। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৮ জানুয়ারি সহিংস বিক্ষোভে জড়িয়ে পড়ে তার সমর্থকেরা। তারা হামলা চালায় কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিম কোর্ট ভবনে। সেই হামলায় নেলসনও জড়িত ছিলেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম। পুরো ঘটনায় ৫০০ জনের বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে।

শুনানিতে আদালত নেলসনকে ১৫ বছর ৬ মাস কারাদণ্ড এবং আরও দেড় বছর ডিটেনশনে রাখার নির্দেশ দেন। একই সঙ্গে ১৩০ দিনের আর্থিক জরিমানা ধার্য করা হয়েছে, যা তার দৈনিক মজুরির এক-তৃতীয়াংশ হারে আদায় হবে। সব মিলিয়ে জরিমানার অঙ্ক দাঁড়াবে ৬৬ হাজার ব্রাজিলিয়ান রিয়াল।

এদিকে, এই ঘটনায় দায়ীদের কাছ থেকে ৩০ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল ক্ষতিপূরণ আদায়ের নির্দেশও দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েস।

তবে নেলসনের সাজা নিয়ে কিছু মন্ত্রীর আপত্তি রয়েছে। তাদের মতে, ১৫ বছরের কারাদণ্ড যথেষ্ট, এবং কেউ কেউ তার সম্পদ ক্ষতিসাধনের দায় থেকে অব্যাহতির দাবি তুলেছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১০ এপ্রিল সান্তোস ক্লাবের শতবর্ষ অনুষ্ঠানে নেইমার নিজ হাতে স্বাক্ষরিত বলটি উপহার দেন জাতীয় সংসদের নিম্নকক্ষের তৎকালীন প্রেসিডেন্ট মার্কো মাইয়াকে। এরপর সেটি স্মারক হিসেবে সংরক্ষিত ছিল। আর অভিযুক্ত নেলসন পেশায় একটি ট্রাভেল এজেন্সির ম্যানেজার, যেখানে বিদেশি পর্যটকদের সেবা দিয়ে থাকে তার প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

নেইমারের স্বাক্ষরিত বল চুরির ঘটনায় ব্রাজিলে এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০১:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

নেইমার জুনিয়রের স্বাক্ষরিত একটি বল চুরির অভিযোগে ব্রাজিলে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। দাঙ্গার সময় চুরি হওয়া ঐতিহাসিক বলটি সংরক্ষিত ছিল ব্রাজিলের জাতীয় কংগ্রেসের নিম্নকক্ষের জাদুঘরে। অভিযুক্ত নেলসন রিবেইরো ফন্সেকা জুনিয়র, যিনি ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের সহিংস আন্দোলনে অংশ নিয়েছিলেন, সেই বিশৃঙ্খলার মধ্যেই নেইমারের স্বাক্ষর করা বলটি চুরি করেন।

আরও পড়ুন  প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা দম্পতির তিন বছরের কারাদণ্ড