ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত ৭৩ ফিলিস্তিনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 597

ছবি সংগৃহীত

আজ বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় গাজায় অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৩৩ জন ছিলেন সহায়তার খোঁজে আসা সাধারণ মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য দিয়েছে মাঠপর্যায়ের চিকিৎসা সূত্রের বরাত দিয়ে।

আরও পড়ুন  ফিলিস্তিনি যোদ্ধাদের উদ্দেশে ইসরায়েলি বন্দির চিঠি

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে একটি দম্পতি ও তাদের চার সন্তানও ছিলেন বলে জানা গেছে।

এছাড়া গাজা শহরের পশ্চিমে অবস্থিত বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র মুস্তাফা হাফেজ স্কুলে চালানো হামলায় প্রাণ গেছে ১১ জনের।

অন্যদিকে, গাজার নাবুলসি রাউন্ডঅ্যাবাউটের কাছে সহায়তা নিতে আসা মানুষের ওপর হামলায় অন্তত ৬ জন নিহত ও আরও ১০০ জন আহত হয়েছেন।

উত্তর গাজার বেইত লাহিয়ায় আরেকটি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন।

গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হাতে ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, বিতর্কিত ইসরায়েলি ও মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর দিকেও কোনো প্রকার উসকানি ছাড়াই হামলা চালানো হচ্ছে। এর ফলে প্রতিনিয়ত নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।

গাজায় চলমান এই সহিংসতায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত ৭৩ ফিলিস্তিনি

আপডেট সময় ০৫:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

আজ বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় গাজায় অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৩৩ জন ছিলেন সহায়তার খোঁজে আসা সাধারণ মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য দিয়েছে মাঠপর্যায়ের চিকিৎসা সূত্রের বরাত দিয়ে।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩২ ফিলিস্তিনি