ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবর স্থান থেকে মহিলার লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 607

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর একটি পাকাকরা কবরের ভিতর থেকে মহিলার মরদেহ উদ্ধার। নিহত মহিলার নাম সুমি বেগম (৪০)। স্বামী পরিত্যক্তা এই মহিলা জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে।

সোমবার (৩০ জুন) সকালে ঐ গ্রামে এক মহিলা লাউ তুলতে গেলে একটি পাকা করা কবরের দেয়ালের ভিতর লাশ দেখতে পায়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা স্বামী পরিত্যক্তা এবং কিছুটা মানসিক ভারসাম্যহীণ ছিলো। নিহত মহিলার গলায় ওড়না পেছানো ছিলো এবং মুখ আঘাতের চিহ্ন রয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসে।

আরও পড়ুন  কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১০, নিখোঁজ অন্তত ১৫

নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গত ২৭ জুন শুক্রবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় তার বোন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিখোঁজের ঘটনাটিকে তারা বেশী গুরুত্ব দেয়নি। আজ তার লাশ দেখতে পেয়ে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, মরদেহের গলায় ওড়না পেছানো ছিলো। অস্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন‍্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবর স্থান থেকে মহিলার লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর একটি পাকাকরা কবরের ভিতর থেকে মহিলার মরদেহ উদ্ধার। নিহত মহিলার নাম সুমি বেগম (৪০)। স্বামী পরিত্যক্তা এই মহিলা জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে।

সোমবার (৩০ জুন) সকালে ঐ গ্রামে এক মহিলা লাউ তুলতে গেলে একটি পাকা করা কবরের দেয়ালের ভিতর লাশ দেখতে পায়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা স্বামী পরিত্যক্তা এবং কিছুটা মানসিক ভারসাম্যহীণ ছিলো। নিহত মহিলার গলায় ওড়না পেছানো ছিলো এবং মুখ আঘাতের চিহ্ন রয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসে।

আরও পড়ুন  ফিলিপাইনের বাসিলানে ফেরি দুর্ঘটনা: ১৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত ৪৩