ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

মগবাজারের হোটেলে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর রহস্যজনক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 321

ছবি সংগৃহীত

রাজধানীর মগবাজারের একটি হোটেলে স্ত্রী-সন্তানসহ এক সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন লক্ষ্মীপুরের মনির হোসেন, তার স্ত্রী এবং শিশুপুত্র। পরিবার দাবি করেছে, হোটেলের খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মনির হোসেন সৌদি আরব থেকে দেশে ফিরে শনিবার (২৮ জুন) স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকায় আসেন চিকিৎসার জন্য। তবে নির্ধারিত দিনে ডাক্তারের সিরিয়াল না পাওয়ায় পরিবারটি মগবাজারের ‘সুইট স্লিপ’ নামের একটি আবাসিক হোটেলে ওঠে।

আরও পড়ুন  কুয়েতে প্রবাসীদের পারিবারিক ভিসার নীতিতে নতুন কড়াকড়ি আরোপ

মনির হোসেনের এক চাচা জানান, সন্ধ্যা পর্যন্ত তিনি তাদের সঙ্গে ছিলেন এবং একসঙ্গে খাবার খান। রাতের দিকে হঠাৎ তিনজনই অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার ভোরে হোটেল থেকে ফোন করে চাচাকে জানানো হয়, মনির হোসেন, তার স্ত্রী ও সন্তান সবাই গুরুতর অসুস্থ।

তাৎক্ষণিকভাবে চাচা এসে তাদের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হোটেল কক্ষটি সিলগালা করে এবং খাবারের নমুনা সংগ্রহ করে। এছাড়া যে রেস্টুরেন্ট থেকে খাবার সরবরাহ করা হয়েছিল, সেখান থেকেও আলামত জব্দ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের পাশাপাশি আলামত পরীক্ষা করা হবে। এটি খাবারে বিষক্রিয়া, আত্মহত্যা না কি অন্য কোনো কারণে ঘটেছে—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মনির হোসেনের পরিবারের দাবি, হোটেলের খাবারের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে পুলিশ এখনই কোনো চূড়ান্ত বক্তব্য দিচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে তারা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী মনির হোসেনের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত সময়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মগবাজারের হোটেলে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৮:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫