ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

উড্ডয়নের পর ঢাকায় জরুরি অবতরণ করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী ফ্লাইট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 642

ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫৪ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সিঙ্গাপুরগামী ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ২৫০০ ফিট ওপরে ওঠার পরই ক্যাপ্টেন ফ্লাইটটি আবার বিমানবন্দরে ফিরিয়ে আনেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটে এই ঘটনা ঘটে। এটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।

আরও পড়ুন  আকাশসীমা সংকট: শাহজালালে ৫০০ ফ্লাইট বাতিল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ফ্লাইটে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। তিনি আরও উল্লেখ করেন, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী ও ক্রু সদস্য সুস্থ ও নিরাপদ আছেন।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই, প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (ATC) জানান এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর বিমানটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ১৪ নম্বর বে-তে পার্ক করা হয়।

যাত্রীদের সিঙ্গাপুরে পৌঁছানোর জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

উড্ডয়নের পর ঢাকায় জরুরি অবতরণ করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী ফ্লাইট

আপডেট সময় ১২:৪১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

আজ শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫৪ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সিঙ্গাপুরগামী ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ২৫০০ ফিট ওপরে ওঠার পরই ক্যাপ্টেন ফ্লাইটটি আবার বিমানবন্দরে ফিরিয়ে আনেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটে এই ঘটনা ঘটে। এটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।

আরও পড়ুন  দুবাই পালাতে চড়া খরচ!