ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

নাটোরে বাসের ধাক্কায় নিহত ৪, রাজশাহী থেকে বাসচালক গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 571

ছবি সংগৃহীত

নাটোরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বাসচালক মামুনুর রশিদকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাবের সহযোগিতায় মঙ্গলবার (২৪ জুন) রাতে রাজশাহী নগরীর চকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান। আটককৃত মামুনুর রশিদকে রাতেই নাটোরে আনা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন  নাটোরের বনপাড়ায় সেনা অভিযানে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার।

এর আগে ২০ জুন নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস সড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রীবাহী একটি বাস সিএনজি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে চালক বাবু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাগরসহ চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করলে চালক পলাতক ছিলেন।

এ ঘটনায় নিহত সিএনজি চালক বাবুর স্ত্রী বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত চালক পলাতক থাকলেও অবশেষে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয় জনগণের মাঝে শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

নাটোরে বাসের ধাক্কায় নিহত ৪, রাজশাহী থেকে বাসচালক গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

নাটোরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বাসচালক মামুনুর রশিদকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাবের সহযোগিতায় মঙ্গলবার (২৪ জুন) রাতে রাজশাহী নগরীর চকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান। আটককৃত মামুনুর রশিদকে রাতেই নাটোরে আনা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন  ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত, আহত ১৯