ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা রাজনৈতিক নয়: দুদক চেয়ারম্যান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 498

ছবি সংগৃহীত

দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই এ মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  টিউলিপ সিদ্দিককে দুদকে হানা

চলমান মামলার প্রেক্ষাপটে টিউলিপের আইনজীবীর পাঠানো চিঠিতে অভিযোগ তোলা হয়েছে যে, দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। এই অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, “চিঠিপত্র চালাচালির মাধ্যমে মামলা নিষ্পত্তি সম্ভব নয়। তাকে আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই মামলা মোকাবিলা করতে হবে।”

তিনি আরো বলেন, “টিউলিপ সিদ্দিকের মামলা কি এমন গুরুত্বপূর্ণ বিষয় যে এতে ব্রিটেনের রাজনীতি ধসে পড়বে? মামলাটি আইনানুগভাবেই পরিচালিত হচ্ছে এবং এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।”

দুদক চেয়ারম্যান জানান, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক। তার জাতীয় পরিচয়পত্র ও টিআইএন নম্বর রয়েছে। সে অনুযায়ী বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। “আমি বিশ্বাস করি, তিনি দেশের আইন মেনে আদালতে হাজির হবেন,” বলেন মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি আরও জানান, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনটি মামলা হয়েছে। তিনি আদালতে হাজির না হলে, তার অনুপস্থিতিতেই মামলার বিচার চলবে।

ব্রিটেনের রাজনীতিতে দুদকের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে চেয়ারম্যান বলেন, “আমাদের কার্যপরিধিতে বিদেশি রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ নেই। আইন না মানলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, যেমনটি অন্য অভিযুক্তদের ক্ষেত্রেও হয়।”

টিউলিপের আইনজীবীর ‘শব্দচয়ন’ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, “তারা নিজেদের দেশকে ছোট করছেন এবং প্রমাণ করছেন যে ব্রিটেনের রাজনীতি ভঙ্গুর। দুদকের রাজনীতিতে যাওয়ার সুযোগ নেই।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৩, ২০১৮ এবং ২০২৪ সালের আলোচিত কিছু ঘটনা নিয়ে বর্তমানে অনুসন্ধান চালাচ্ছে দুদক।

নিউজটি শেয়ার করুন

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা রাজনৈতিক নয়: দুদক চেয়ারম্যান

আপডেট সময় ০৫:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই এ মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আ.লীগ নেতা