ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বর্ণিল আয়োজনে আইওসির প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদ্বোধন করলেন সেনাপ্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 491

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় রাজধানীসহ দেশের সাতটি বিভাগীয় শহরে একযোগে এ র‍্যালির আয়োজন করা হয়। ‘Let’s Move’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ ও সাধারণ জনগণকে শরীরচর্চা ও ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ক্রীড়ার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।

আরও পড়ুন  নববর্ষে দেশবাসীকে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের আহ্বান সেনাপ্রধানের

ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় র‍্যালিটি সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শিক্ষা ভবন, বাংলাদেশ সচিবালয়, জিরো পয়েন্ট ও জিপিও অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থা এবং দুই হাজারেরও অধিক ক্রীড়াপ্রেমী।

র‍্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে সেনাবাহিনী অর্কেস্ট্রা দলের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান অলিম্পিয়ানদের মাঝে বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াবিদ ও অতিথিরা এই আয়োজনকে প্রাণবন্ত, উৎসবমুখর এবং অনুপ্রেরণাদায়ক হিসেবে অভিহিত করেন। তারা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ১৮৯৪ সালের ২৩ জুন ফ্রান্সের প্যারিসে পিয়েরে দে কুবেরত্যাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। খেলাধুলার প্রসার ও অলিম্পিক আন্দোলনের বিকাশে এ সংস্থাটি কাজ করে যাচ্ছে। প্রতিবছর ২৩ জুন ‘অলিম্পিক ডে’ হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

বর্ণিল আয়োজনে আইওসির প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট সময় ১১:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় রাজধানীসহ দেশের সাতটি বিভাগীয় শহরে একযোগে এ র‍্যালির আয়োজন করা হয়। ‘Let’s Move’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ ও সাধারণ জনগণকে শরীরচর্চা ও ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ক্রীড়ার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।

আরও পড়ুন  ‘ভারতের ভূগোল বদলে যাবে’, হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর