ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে

মিয়ানমারে জান্তার তাণ্ডব: বিমান হামলায় ১৫ জনের প্রাণহানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 414

মিয়ানমারে জান্তার তাণ্ডব: বিমান হামলায় ১৫ জনের প্রাণহানি

মিয়ানমারের কাচিন রাজ্যের তানাইং শহরে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় শনিবার দুপুর ১১টার দিকে একটি বাজারে এই হামলা চালানো হয়।

কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ) সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে বেশিরভাগই স্থানীয় দোকানদার ও সোনার খনিতে কর্মরত শ্রমিক। কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু বলেন, “নিহতরা সবাই বেসামরিক নাগরিক। এই হামলা সম্পূর্ণ অমানবিক।” আহতদের মধ্যে আরও তিনজন পরে মারা যান বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

আরও পড়ুন  ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৮ জনের

হামলার পরের ছবি ও ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে বড় গর্ত সৃষ্টি হয়েছে। আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।কাচিন রাজ্যের বড় অংশ বর্তমানে কেআইএর নিয়ন্ত্রণে। খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল বহু বছর ধরে স্বায়ত্তশাসন এবং সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে জান্তা বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারে জান্তার তাণ্ডব: বিমান হামলায় ১৫ জনের প্রাণহানি

আপডেট সময় ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

মিয়ানমারের কাচিন রাজ্যের তানাইং শহরে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় শনিবার দুপুর ১১টার দিকে একটি বাজারে এই হামলা চালানো হয়।

কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ) সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে বেশিরভাগই স্থানীয় দোকানদার ও সোনার খনিতে কর্মরত শ্রমিক। কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু বলেন, “নিহতরা সবাই বেসামরিক নাগরিক। এই হামলা সম্পূর্ণ অমানবিক।” আহতদের মধ্যে আরও তিনজন পরে মারা যান বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

আরও পড়ুন  বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের