ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

তিন পর্যটকের মৃত্যুর ঘটনায় “ট্যুর এক্সপার্ট”এডমিন বর্ষাকে গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 450

ছবি সংগৃহীত

বান্দরবান আলীকদমের তিন পর্যটক নিহতের ঘটনায় অনলাইন ট্রাভেল গ্রুপ “ট্যুর এক্সপার্ট” গ্রুপের এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন  ইসরায়েলি যুদ্ধবিমানের গোপন তথ্য ইরানে পাচার, দুই টেকনিশিয়ান গ্রেফতার

নিহত স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান “ট্যুর এক্সপার্ট” এডমিন বর্ষা ইসলামকে মামলার আসামী করে আলীকদম থানায় দায়ের করেন।

আজ শনিবার বেলা ১১টার পর আলীকদম থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পুপার জিনিয়া চাকমা।

অতিরিক্ত পুলিশ সুপার পুপার জিনিয়া চাকমা জানান, ঘটনার পর থেকে বর্ষা ইসলাম বৃষ্টি পুলিশ হেফজতে ছিলেন। নিহত পর্যটক স্মৃতি আকতারের বাবা মামলা করলে বর্ষাকে গ্রেফতার দেখানো হয়।

অভিযুক্ত বর্ষা ইসলাম বৃষ্টি (২৪) যশোরের বরিউল ইসলামের মেয়ে হলেও বর্তমানে ঢাকার বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গেল বুধবার (১১ জুন) ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ পর্যটকের একটি দল আলীকদম যান। এই দলের কো-হোস্ট ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পরে পর্যটক দলটি ২২ ও ১১ জনের দুটি দলে বিভক্ত হয়। যাত্রা পথে ২২ জনের দলটি তৈন খাল পারাপার হওয়ার সময় ১৯ জন নিরাপদে পার হলেও স্রোতের তোড়ে কো-হোস্ট হাসানসহ তিনজন তৈনখাল পার হতে পারেননি। অতিবৃষ্টিতে প্রবল পানি স্রোতে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলামসহ তিন পর্যটক নিখোঁজ হন।

পুলিশ জানিয়েছে, তিন পর্যটক নিখোঁজের পর গেল বৃহস্পতিবার ভোরে আলীকদমের কানাই মাঝির ঘাট থেকে শেখ জুবাইরুল ইসলাম ও শুক্রবার তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আকতারের মরদেহ উদ্ধার করা হয়। তবে অপরজন নিখোঁজ হওয়া হাসানের মরদেহ এখনো পাওয়া যায়নি।

মামলার বাদী স্মৃতির বাবা মো. হাবিবুর রহমান বলেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মামলায় বর্ষা ইসলাম বৃষ্টিসহ সংশ্লিষ্টদের গাফিলতিকে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আব্দুল্লাহ আল মুমিন জানান, নিহত পর্যটক স্মৃতি আক্তারের মরদেহ নিয়ে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে তার পরিবারকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান,নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামীকে সেনাবাহিনীর সহায়তায় বর্ষা ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

তিন পর্যটকের মৃত্যুর ঘটনায় “ট্যুর এক্সপার্ট”এডমিন বর্ষাকে গ্রেফতার

আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

বান্দরবান আলীকদমের তিন পর্যটক নিহতের ঘটনায় অনলাইন ট্রাভেল গ্রুপ “ট্যুর এক্সপার্ট” গ্রুপের এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন  রাঙামাটিতে হিজড়া শিলা হত্যার ঘটনায় ৪ জনের গ্রেফতার: তদন্ত চলছে