ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে সেনা নেতৃত্বে অভিযান, আটক ১৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 429

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়া মহল্লায় চলমান উত্তেজনা ও দফায় দফায় সংঘর্ষের প্রেক্ষাপটে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে। শুক্রবার (১৩ জুন) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে অংশ নেয় পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিরাজগঞ্জ সেনা ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত তিন দিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়া মহল্লার মধ্যে উত্তেজনা ও সহিংসতা চলছিল, যা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছিল।

আরও পড়ুন  সিরাজগঞ্জে হামে আক্রান্ত ৪৮৩ হাসপাতালে ভর্তি ৫৮

সংঘর্ষের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুই পক্ষের সংঘর্ষে জড়িত ১৭ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র, হেলমেট ও লাঠিসোঠা।

অভিযান শেষে রাতেই আটককৃতদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান শনিবার (১৪ জুন) সকালে জানান, আটককৃতদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে এবং সংশ্লিষ্ট ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই অভিযানের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, বিগত কয়েকদিন ধরে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। সেনা ও যৌথবাহিনীর তৎপরতায় এলাকার পরিবেশ অনেকটা শান্ত হয়ে এসেছে।

এলাকাবাসীর দাবি, এমন কার্যকর অভিযানের মাধ্যমে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হবে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে এলাকায় এখনও নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে সেনা নেতৃত্বে অভিযান, আটক ১৭

আপডেট সময় ০১:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়া মহল্লায় চলমান উত্তেজনা ও দফায় দফায় সংঘর্ষের প্রেক্ষাপটে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে। শুক্রবার (১৩ জুন) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে অংশ নেয় পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিরাজগঞ্জ সেনা ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত তিন দিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়া মহল্লার মধ্যে উত্তেজনা ও সহিংসতা চলছিল, যা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছিল।

আরও পড়ুন  সিরাজগঞ্জে ইটভাটার বিষাক্ত গ্যাসে ২৬ হেক্টর ফসল ধ্বংস, দিশেহারা কৃষকরা