ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

তাপপ্রবাহে জনজীবনে ভোগান্তি ৪৯ জেলায়, যে বার্তা দিল আবহাওয়া অফিস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 470

ছবি সংগৃহীত

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমছে না। দুই দিন ধরে তীব্র গরমে জনজীবন চরম অস্বস্তিকর হয়ে উঠেছে। এর মধ্যেই দেশের ৪৯ জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, ফেনী এবং রংপুর বিভাগের বাকি অঞ্চলসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

আরও পড়ুন  মে মাসে ঘূর্ণিঝড়ের আভাস, বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে সামান্য তাপমাত্রা হ্রাস পেতে পারে।

শনিবার ও রবিবার দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে ৭৫ মিলিমিটার।

নিউজটি শেয়ার করুন

তাপপ্রবাহে জনজীবনে ভোগান্তি ৪৯ জেলায়, যে বার্তা দিল আবহাওয়া অফিস

আপডেট সময় ০১:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমছে না। দুই দিন ধরে তীব্র গরমে জনজীবন চরম অস্বস্তিকর হয়ে উঠেছে। এর মধ্যেই দেশের ৪৯ জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, ফেনী এবং রংপুর বিভাগের বাকি অঞ্চলসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

আরও পড়ুন  ২০ জেলায় তাপপ্রবাহ, আছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস