ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

ভারতের উত্তরপ্রদেশের রিল বানাতে গিয়ে যমুনায় ডুবে ৬ কিশোরীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 484

ছবি সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলায় যমুনা নদীতে রিল ভিডিও বানাতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছয় কিশোরী। মঙ্গলবার আগ্রার সিকান্দরা থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে তারা সবাই ডুবে মারা যায়।

প্রশাসনের বরাতে জানা গেছে, ওই ছয় কিশোরী স্থানীয় একটি গ্রামের বাসিন্দা। তারা সবাই কাছাকাছি একটি কৃষি জমিতে কাজ করছিল। কাজ শেষে প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে যমুনা নদীর পাড়ে যায় এবং শরীর ঠাণ্ডা করার উদ্দেশ্যে পানিতে নামে।

আরও পড়ুন  ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, যুক্তরাজ্যে চাঞ্চল্য

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে কিশোরীরা নদীর কিনারায় খেলাধুলা করছিল ও মোবাইল ফোনে রিল ভিডিও বানাচ্ছিল। এক পর্যায়ে তারা ধীরে ধীরে নদীর গভীর পানিতে চলে যায় এবং স্রোতের টানে একে একে সবাই ডুবে যেতে থাকে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করে। তবে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই দুজন।

হঠাৎ এই করুণ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে নদীর পাড়ে ভিড় জমায়। এক কিশোরীর আত্মীয় কান্নাজড়িত কণ্ঠে জানান, “ওরা কাজের ফাঁকে একটু স্বস্তির খোঁজে পানিতে নেমেছিল। কে জানত এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে!”

খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ছয়জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, প্রত্যেকেই পানিতে ডুবে মারা গেছে।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ভারতের উত্তরপ্রদেশের রিল বানাতে গিয়ে যমুনায় ডুবে ৬ কিশোরীর মৃত্যু

আপডেট সময় ০৭:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলায় যমুনা নদীতে রিল ভিডিও বানাতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছয় কিশোরী। মঙ্গলবার আগ্রার সিকান্দরা থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে তারা সবাই ডুবে মারা যায়।

প্রশাসনের বরাতে জানা গেছে, ওই ছয় কিশোরী স্থানীয় একটি গ্রামের বাসিন্দা। তারা সবাই কাছাকাছি একটি কৃষি জমিতে কাজ করছিল। কাজ শেষে প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে যমুনা নদীর পাড়ে যায় এবং শরীর ঠাণ্ডা করার উদ্দেশ্যে পানিতে নামে।

আরও পড়ুন  ভবেশ রায় ইস্যুতে ভারতের দাবি অসত্য ও ভিত্তিহীন: প্রেসসচিব