ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 447

পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক-২০২৪ এর জন্য তিনজন ব্যক্তি এবং তিনটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত জাতীয় কমিটির সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।

এই পদক দেশের পরিবেশ রক্ষায় কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতিবছর প্রদান করা হয়ে থাকে।

আরও পড়ুন  আফ্রিকায় সম্মান সূচক রাষ্ট্রপতি পদক পেলেন সেনাবাহিনী প্রধান

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ (ব্যক্তি পর্যায়): পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার আজিজনগর গ্রামের বাসিন্দা মো. মাহমুদুল ইসলাম।

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার (ব্যক্তি পর্যায়): চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকার মোহাম্মদ মুনীর চৌধুরী।

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন (ব্যক্তি পর্যায়): পরিবেশ বিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ।

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ (প্রাতিষ্ঠানিক পর্যায়): ঢাকার ধামরাইয়ে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড।

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার (প্রাতিষ্ঠানিক পর্যায়): পরিবেশবাদী সংগঠন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট।

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন (প্রাতিষ্ঠানিক পর্যায়): বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)।

প্রত্যেক বিজয়ীকে জাতীয় পরিবেশ দিবসের আয়োজনে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হবে। পদকের অংশ হিসেবে তারা পাবেন: ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজারমূল্য, ৫০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট এবং একটি সম্মাননাপত্র।

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে এই পদক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে পরিবেশ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

আপডেট সময় ০৪:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫