ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা, পুলিশের ছুটি বাতিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 458

ছবি সংগৃহীত

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ঈদের ১০ দিনের ছুটিতে জনগণের নিরাপত্তা নিশ্চিতে একগুচ্ছ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ সময়ে পুলিশের সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে।”

আরও পড়ুন  রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

তিনি আরও বলেন, “চাঁদাবাজি যে-ই করুক, দলীয় পরিচয় দেখার সুযোগ নেই। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে পরিবহন খাতে যারা যাত্রীদের ভোগান্তি বাড়ায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

ঈদযাত্রায় ডাকাতির মতো ঘটনা প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দূরপাল্লার যাত্রীদের বাসে ওঠার সময় ছবি তোলার নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, এতে করে যাত্রী সেজে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলতে পারবে না। যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে বা নিরাপত্তা বিধি লঙ্ঘন করে, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক সমন্বয়কারী শিমুল বিশ্বাস। তিনি বলেন, “চাঁদাবাজি দমনে পুলিশের পাশাপাশি আমাদের পক্ষ থেকেও নজরদারি থাকবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব থাকলেও কেউ ছাড় পাবে না।”

ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের সুষ্ঠু যাত্রা এবং রাজধানীতে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর এসব ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো গাফিলতি সহ্য করা হবে না।

ঈদের উৎসবমুখর পরিবেশ যেন বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা, পুলিশের ছুটি বাতিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫